শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৩২

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ পরিবারের সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ পরিবারের সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ পরিবারের সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ

রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে শহীদ পরিবারের মতপ্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন সাবেক বিডিআর মহাপরিচালক (বর্তমান বিজিবি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি দাবি করেন, ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘায়িত করার উদ্দেশ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার ভাষ্যমতে, এই হত্যাকাণ্ডের মূল বার্তা ছিল— ভারতবিরোধী সেনা কর্মকর্তা হলে তাদের পরিণতিও পিলখানার মতো হতে পারে।

সংবাদ সম্মেলনে রাকিন আহমেদ ভূঁইয়া আরো বলেন, পিলখানার সেই নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতেই হবে এবং শহীদ পরিবারগুলো তাদের দাবি থেকে সরে দাঁড়াবে না। তিনি জানান, বিডিআর তদন্ত কমিশনের প্রতিবেদনে যেসব নাম এসেছে তাদের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তার মতে, ‘মীর জাফরদের বিচার না হলে ভবিষ্যতে আরও একটি পিলখানা হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। তারা সবাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ উদ্ধার ছাড়া বিপ্লব অসম্পূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

আজকের নামাজের সময়সূচি (১৮ ডিসেম্বর, ২০২৪)

জামায়াতের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে আগামীকাল

জামায়াতের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে আগামীকাল

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ

চ্যাটজিপিটি: আপনার দৈনন্দিন জীবনের ডিজিটাল বন্ধু

চ্যাটজিপিটি: আপনার দৈনন্দিন জীবনের ডিজিটাল বন্ধু

কাতারের গ্যাসক্ষেত্রে ইরানি হামলায় বিশ্বজুড়ে সঙ্কটের আশঙ্কা

কাতারের গ্যাসক্ষেত্রে ইরানি হামলায় বিশ্বজুড়ে সঙ্কটের আশঙ্কা

মালদ্বীপে নেপালি যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত বাংলাদেশি

মালদ্বীপে নেপালি যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত বাংলাদেশি

সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন অনলাইনে

সেভ দ্য চিলড্রেনে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

গ্রিস উপকূলে নৌকায় ভেসে ১৮ বাংলাদেশির মৃত্যু এবং সুনামগঞ্জে শোকের মাতম

গ্রিস উপকূলে নৌকায় ভেসে ১৮ বাংলাদেশির মৃত্যু এবং সুনামগঞ্জে শোকের মাতম

আবু সাঈদ কি সত্যিই ফ্রান্সে চলে গিয়েছেন?

আবু সাঈদ কি সত্যিই ফ্রান্সে চলে গিয়েছেন?