শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১২:৩৪

পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
জুলাই ১, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পিএসসি সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়ার সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি সচিবালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব নাসির উদ্দিন আহম্মেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। বিদায়ী সচিবের প্রশংসা করে তিনি বলেন, ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া তার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার বিচক্ষণ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা কমিশনের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যরা বিদায়ী সচিবের কর্মনিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিদায়ী বক্তব্যে ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া পিএসসি চেয়ারম্যান, সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সচিবালয়ে দায়িত্ব পালন তার কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে চেয়ারম্যান ও কমিশনের সদস্যদের পক্ষ থেকে বিদায়ী সচিবকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ৫ ডিসেম্বর ২০২৫

ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়

ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে ধরে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে

লিটনের হাতেই নতুন ইতিহাস, মুশফিককে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ড

লিটনের হাতেই নতুন ইতিহাস, মুশফিককে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ড

আপত্তিকর কনটেন্টের অভিযোগে গেম নিষিদ্ধ, মাস্টারকার্ড বলছে ‘চাপ নয়, সতর্কতা’

আপত্তিকর কনটেন্টের অভিযোগে গেম নিষিদ্ধ, মাস্টারকার্ড বলছে ‘চাপ নয়, সতর্কতা’

'একে বনাম আরকে': আলিয়া ভাটের পোস্টার ঘিরে রহস্যের পর্দা উঠল

‘একে বনাম আরকে’: আলিয়া ভাটের পোস্টার ঘিরে রহস্যের পর্দা উঠল

এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪২১ জন

এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪২১ জন

যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এনএসও গ্রুপকে স্থায়ী নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এনএসও গ্রুপকে স্থায়ী নিষেধাজ্ঞা

রুয়েট শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বিক্ষোভ, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা

মালদ্বীপে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা