শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬| রাত ১:০৮

পানির নিচে ৫০ হাজার কিলোমিটার কেবল স্থাপনের ঘোষণা মেটার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
পানির নিচে ৫০ হাজার কিলোমিটার কেবল স্থাপনের ঘোষণা মেটার

পানির নিচে ৫০ হাজার কিলোমিটার কেবল স্থাপনের ঘোষণা মেটার

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা পাঁচ মহাদেশ জুড়ে সাগরের তলদেশে ৫০ হাজার কিলোমিটার কেবল (তার) স্থাপনের ঘোষণা দিয়েছে। ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ নামের এই প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে বিশ্বের দীর্ঘতম পানির নিচের কেবল প্রকল্প।

মেটা জানিয়েছে, নতুন এই কেবল যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলসহ বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকল্পগুলোকে সহায়তা করবে। এই অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করছে।

প্রকল্পটির আওতায় তিনটি নতুন মেরিটাইম করিডোর চালু করা হবে, যা বিশ্বব্যাপী উচ্চগতির কানেকশন নিশ্চিত করবে। এতে ২৪ জোড়া ফাইবারের তার ব্যবহার করা হবে, যা অন্যান্য সাবমেরিন কেবল সিস্টেমের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। মেটা এআই অবকাঠামোতে বড় বিনিয়োগ করছে, ২০২৫ সালেই এই খাতে ৬০-৬৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

এর আগে মেটা ২০টিরও বেশি মেরিন কেবল প্রকল্পে অংশ নিয়েছে, তবে ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর একটি। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারের ক্ষতি রোধে বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তিগত ও লজিস্টিক চ্যালেঞ্জ থাকলেও ভবিষ্যতের ডিজিটাল অবকাঠামোর জন্য মেটা প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৭ ডিসেম্বর, ২০২৪)

বেগম খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বেগম খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

জামায়াতের নেতার অভিযোগ: তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করছেন

জামায়াতের নেতার অভিযোগ: তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে প্রভাবিত করছেন

কম্বোডিয়া সীমান্তে বিষ্ণু মূর্তি ভাঙার ঘটনায় ভারতের তীব্র নিন্দা ও থাইল্যান্ডের ব্যাখ্যা

কম্বোডিয়া সীমান্তে বিষ্ণু মূর্তি ভাঙার ঘটনায় ভারতের তীব্র নিন্দা ও থাইল্যান্ডের ব্যাখ্যা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের তীব্র ক্ষোভ এবং নিন্দা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের তীব্র ক্ষোভ এবং নিন্দা

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞরা সুপারিশ দিয়েছেন সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞরা সুপারিশ দিয়েছেন সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে

আইপিএল ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন

আইপিএল ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন

সীমান্ত হত্যা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করলেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করলেন নাহিদ ইসলাম

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (৬ মার্চ, ২০২৬)