বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:৩৭

পাকিস্তান বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা করছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৭, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
পাকিস্তান বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা করছে

পাকিস্তান বাংলাদেশকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির আলোচনা করছে

বাংলাদেশের কাছে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। অস্ত্র রপ্তানির পরিধি বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইসলামাবাদ এই উদ্যোগ গ্রহণ করেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গত বছরের মে মাসে ভারতের সঙ্গে একটি বিমান সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগাতে চায় ইসলামাবাদ। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান জেএফ-১৭ থান্ডার সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তানের আইএসপিআর ঘোষণা করেছে যে বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান।

শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক ভেঙে পড়েছে এবং এর পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশের মাঝে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে এবং দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্র তৈরি কর্মসূচির মূল ভিত্তিতে পরিণত হয়েছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান এবং এই বিমান ইতিমধ্যে আজারবাইজানের সঙ্গে চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে পাকিস্তানের অর্থনৈতিক চিত্র বদলে দিতে পারে দেশের অস্ত্র শিল্পের সাফল্য এবং তিনি দাবি করেছেন যে ছয় মাসের মধ্যে পাকিস্তানের আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রয়োজন নাও হতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার নজিরবিহীন বড় হামলা

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার নজিরবিহীন বড় হামলা

আজকের মুদ্রার হার (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২৩ মার্চ, ২০২৫)

স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশে সিনিয়র এআই ইঞ্জিনিয়ার নিয়োগ

স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশে সিনিয়র এআই ইঞ্জিনিয়ার নিয়োগ

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা

পাকিস্তানে হামলার পর বিশ্ববাসীর প্রতি ভারতের বার্তা: সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স

পাকিস্তানে হামলার পর বিশ্ববাসীর প্রতি ভারতের বার্তা: সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা বোট ক্লাবে টেকনিশিয়ান নিয়োগ, আবেদন চলবে ১৩ জুন পর্যন্ত

ঢাকা বোট ক্লাবে টেকনিশিয়ান নিয়োগ, আবেদন চলবে ১৩ জুন পর্যন্ত

গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে ভারত যাচ্ছে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল

গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে ভারত যাচ্ছে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোয় ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলীর মামলা

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোয় ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলীর মামলা

আজকের নামাজের সময়সূচি (২০ ডিসেম্বর, ২০২৪)