বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| সন্ধ্যা ৭:২৯

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

পারমাণবিক অস্ত্রধর দেশ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, “দুই দেশের মধ্যে কোনো একটির ওপর আক্রমণকে উভয়ের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।”

পাকিস্তান ও সৌদির মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক বিকশিত করা এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা।

চুক্তির পর ভারত সৌদিকে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল শুক্রবার জানান, “ভারত ও সৌদি আরবের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। আমরা আশা করি, সৌদি পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রাখবে।”

পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের মিত্রতার পরিচায়ক। ইসলামাবাদ বিভিন্নভাবে সৌদিকে সামরিক সহায়তা প্রদান করে এসেছে। নতুন চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও উচ্চ স্তরে পৌঁছেছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত