মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:৫৫

পাকিস্তান আরব সাগরে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
পাকিস্তান আরব সাগরে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে

পাকিস্তান আরব সাগরে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে

আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং জলপথে ব্যবহারের উপযোগী ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে যে শনিবার আরব সাগরের উত্তরাংশে এক মহড়ায় এলওয়াই সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, সুইসাইডাল ড্রোন এবং এইএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার পাকিস্তান ফ্লিট। এই যুদ্ধাস্ত্রগুলোর পারফরম্যান্স এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা যাচাই করতে এই মহড়ার আয়োজন করা হয়েছিল এবং মহড়া সফল হয়েছে।

গত ৩ জানুয়ারি পাকিস্তানের বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র তৈমুর উৎক্ষেপণ করেছিল যা সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে ২০২৫ সালের নভেম্বরে আরব সাগরে মহড়া করেছিল পাকিস্তানের নৌবাহিনী যেখানে জাহাজবিধ্বসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হয়েছিল।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি