সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৪:১৪

পাকিস্তানে মৌসুমি ঝড় ও বজ্রপাতে একদিনে ১৯ জন নিহত, আহত ৯০

প্রতিবেদক
staffreporter
মে ২৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
পাকিস্তানে মৌসুমি ঝড় ও বজ্রপাতে একদিনে ১৯ জন নিহত, আহত ৯০

পাকিস্তানে মৌসুমি ঝড় ও বজ্রপাতে একদিনে ১৯ জন নিহত, আহত ৯০

পাকিস্তানে প্রবল মৌসুমি ঝড়, ভারি বর্ষণ ও বজ্রপাতে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন এবং আহত হয়েছেন আরও ৯০ জন। নিহতদের মধ্যে ১৩ জন পাঞ্জাব প্রদেশের এবং বাকি ৬ জন খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা। শনিবার সারাদিন ও রাতজুড়ে পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধ প্রদেশজুড়ে চলে এই দুর্যোগ। রোববার এক বিবৃতিতে পাকিস্তান ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (পিডিএমএ) এসব তথ্য জানিয়েছে।

পাঞ্জাবের রাজধানী লাহোরে দেয়াল ধস ও বজ্রপাতে তিনজন নিহত হন এবং আরও ছয়জন আহত হন। ঝিলম এলাকায় দেয়াল ধস ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে, সেখানে উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে আহত হয়েছেন ৩২ জন—যার মধ্যে ২৬ জন পুরুষ এবং ৬ জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের সময় দেয়াল ধসে একজন নিহত হন এবং এক শিশুসহ ১১ জন আহত হন। মুরিতে প্রবল বৃষ্টির মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দুজন আহত হন।

শেখুপুরা জেলার একটি কারখানায় ঝড়বৃষ্টির মধ্যে ছাদ ধসে পড়লে এক শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়।

পিডিএমএ জানিয়েছে, ঝড় ও ভারি বর্ষণে পাঞ্জাবজুড়ে বহু মাটির তৈরি এবং জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়েছে। অনেক মানুষ অনিরাপদ আশ্রয়ে অবস্থান করায় হতাহতের সংখ্যা বেড়েছে। লাহোরে বহু গাছ উপড়ে গেছে এবং অনেক সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ পাঞ্জাবের অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

আবহাওয়ার সতর্কতায় পিডিএমএ জানায়, রোববারও পাঞ্জাবের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ডন

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বিলাল আব্বাস ও হানিয়া আমিরের নতুন নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নিয়ে সমালোচনার ঝড়

বিলাল আব্বাস ও হানিয়া আমিরের নতুন নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নিয়ে সমালোচনার ঝড়

ভেনেজুয়েলার তেল খাতে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার তেল খাতে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা

ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলায় হতাহত এবং কেশম দ্বীপে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত

ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলায় হতাহত এবং কেশম দ্বীপে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত

আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৫ নভেম্বর, ২০২৫)

গুগল ক্যালেন্ডার অ্যাপে হ্যাকারদের ভয়ংকর হামলা,সতর্ক করলো গুগল

গুগল ক্যালেন্ডার অ্যাপে হ্যাকারদের ভয়ংকর হামলা, সতর্ক করলো গুগল

বিশ্বশান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন - ট্রাম্প

বিশ্বশান্তির জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন – ট্রাম্প

সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই : সারজিস

সুযোগ পেলেই আমরা ড. ইউনূসকে শূলে চড়াই : সারজিস

ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের

নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার উদ্যোগ চলছে: প্রেস সচিব

নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার উদ্যোগ চলছে: প্রেস সচিব

রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা দিতে চান ট্রাম্প

রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা দিতে চান ট্রাম্প