শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:২৫

পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি না পাওয়ার পেছনের কারণ জানালেন আমির খান

প্রতিবেদক
staffreporter
জুন ১৫, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
পাকিস্তানে 'দঙ্গল' মুক্তি না পাওয়ার পেছনের কারণ জানালেন আমির খান

পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি না পাওয়ার পেছনের কারণ জানালেন আমির খান

আমির খান অভিনীত কুস্তিনির্ভর সিনেমা ‘দঙ্গল’ ২০১৬ সালে মুক্তির পর ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া ফেলেছিল। বিশেষ করে চীনে ছবিটি হয়েছিল রীতিমতো সুপারহিট। তবে আশ্চর্যের বিষয়, পাশের দেশ পাকিস্তানে ছবিটি কখনও মুক্তি পায়নি। এতদিন এ নিয়ে কিছু জানা না গেলেও, সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অজানা কারণ প্রকাশ করলেন আমির খান নিজেই।

‘আপ কি আদালত’ নামের এক জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমির জানান, পাকিস্তানের সেন্সর বোর্ডের পক্ষ থেকে তাদের জানানো হয়েছিল, ‘দঙ্গল’ সিনেমায় ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত যদি বাদ দেওয়া হয়, তাহলে ছবিটি পাকিস্তানে মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হবে।

ছবিটির এক গুরুত্বপূর্ণ দৃশ্যে গীতা ফোগাট যখন আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় জয় লাভ করেন, তখন ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং জাতীয় পতাকা প্রদর্শিত হয়। পাকিস্তানের আপত্তির কেন্দ্রে ছিল এই দৃশ্যই।

তবে এমন শর্ত মানতে একদমই রাজি ছিলেন না আমির খান। সাক্ষাৎকারে স্পষ্টভাবে তিনি বলেন, “আমি ওদের সোজা জানিয়ে দিয়েছিলাম—আমাদের কোনও দরকার নেই পাকিস্তানে সিনেমা দেখানোর। আমি কখনোই জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত বাদ দিয়ে সিনেমা চালাতে রাজি না। একটুও ভাবিনি। দেশের সম্মানের প্রশ্নে ব্যবসা আমার কাছে মূল্যহীন।”

আমির খানের এই মন্তব্য আবারও তুলে ধরেছে তার স্পষ্ট অবস্থান—দেশের প্রতি ভালোবাসা ও সম্মান যে কোনো বাণিজ্যিক স্বার্থের চেয়েও অনেক বেশি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিশু মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপের দাবি

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিশু মৃত্যু রোধে কার্যকর পদক্ষেপের দাবি

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও মিডিয়া ইন্টিগ্রিটি নিয়ে বিশেষ কর্মশালা

সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও মিডিয়া ইন্টিগ্রিটি নিয়ে বিশেষ কর্মশালা

আজকের নামাজের সময়সূচি (১৫ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১২ ডিসেম্বর, ২০২৫)

জ্বালানি, নৌপরিবহন ও শিক্ষা খাতে বড় ক্রয় অনুমোদন

জ্বালানি, নৌপরিবহন ও শিক্ষা খাতে বড় ক্রয় অনুমোদন

সিকিউরিটিজ আইন লঙ্ঘনে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনে পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা

সেপ্টেম্বরে দেশে পৌঁছেছে ১০টি এলএনজি কার্গো

সেপ্টেম্বরে দেশে পৌঁছেছে ১০টি এলএনজি কার্গো

ভ্রমণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ভ্রান্ত ধারণা থেকে বিরত থাকুন

ভ্রমণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ভ্রান্ত ধারণা থেকে বিরত থাকুন

জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আজকের খেলা: ২৩ জানুয়ারি, ২০২৬

আজকের খেলা (৫ ডিসেম্বর, ২০২৪)

হরমুজ প্রণালিতে টোল আদায় ও ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে টোল আদায় ও ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি