শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:২০

পাকিস্তানের বান্নু অভিযানে ২২ সন্ত্রাসী নিহত, আফগানিস্তান হুমকি

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
পাকিস্তানের বান্নু অভিযানে ২২ সন্ত্রাসী নিহত, আফগানিস্তান হুমকি

পাকিস্তানের বান্নু অভিযানে ২২ সন্ত্রাসী নিহত, আফগানিস্তান হুমকি

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে পাকিস্তানি সেনারা অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) তাদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে অভিহিত করেছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির খবর পেয়ে বান্নু এলাকায় অভিযান চালানো হয়। এরপর ব্যাপক গোলাগুলিতে সেখানে ২২ জন নিহত হয়। এছাড়া, বান্নু এলাকায় আরও কোনো সন্ত্রাসী থাকলে তাদের খুঁজে বের করতে ‘পরিচ্ছন্ন’ অভিযান চালানো হচ্ছে।

এদিকে, পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। পাকিস্তান হামলার কথা অস্বীকার করেছে।

এর আগে গত অক্টোবর দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষ থামলেও উত্তেজনা অব্যাহত থাকে। গত সোমবার পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতেই আফগানিস্তানে বিমান হামলা চালানো হয়।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে একটি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

সূত্র: দ্য ন্যাশন

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক

আইসিসির পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

আইসিসির পরোয়ানাকে পাত্তা না দিয়ে হাঙ্গেরি গেলেন নেতানিয়াহু

আরএফএল গ্রুপে এমটিও পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে নিয়োগ

“সরকারে এসে নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে”: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

“সরকারে এসে নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে”: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

হামাস জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

হামাস জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৫ ফেব্রুয়ারি, ২০২৫)

বিপ্লবী ছাত্র পরিষদের শোভাযাত্রায় ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়ের দাবি

বিপ্লবী ছাত্র পরিষদের শোভাযাত্রায় ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়ের দাবি

ব্যাংক খাত থেকে সরকারের বিশাল অঙ্কের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রায় আইসিএবির উদ্বেগ

ব্যাংক খাত থেকে সরকারের বিশাল অঙ্কের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রায় আইসিএবির উদ্বেগ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪