শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৫১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারকে বিএনপির জিএম সিরাজের অনুরোধ

প্রতিবেদক
staffreporter
জুন ২২, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারকে বিএনপির জিএম সিরাজের অনুরোধ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারকে বিএনপির জিএম সিরাজের অনুরোধ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামাতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ। সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, শুভেন্দু বাবুর দেওয়া বাংলাদেশ-বিরোধী বিভিন্ন বক্তব্য দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে জিএম সিরাজ প্রতিবেশী সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দুই বন্ধুর মধ্যকার বন্ধুত্ব ক্ষণস্থায়ী হতে পারে, এমনকি স্বামী-স্ত্রীর সম্পর্কেরও বিচ্ছেদ হতে পারে। কিন্তু ভারত ও বাংলাদেশের যে প্রতিবেশী সম্পর্ক, এর কখনো বিচ্ছেদ হতে পারে না। কোনো দেশই এই প্রতিবেশীকে অস্বীকার করতে পারবে না। তাই দুই দেশের মানুষের মাঝে পারস্পরিক সম্মান ও হৃদয়ের সম্পর্ক স্থাপন করা জরুরি, যাতে কোনো পক্ষে ভারত বা বাংলাদেশ-বিরোধিতা না থাকে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদীর একটি মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ভারতের নতুন হাইকমিশনার এসে বলেছেন আমরা একই আকাশ, একই বাতাসের নিচে বাস করি। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের ঝড় তুলেছে। তিনি ভারতকে মানুষের হৃদয় জয় করার আহ্বান জানান এবং একই সাথে ভারতের বর্তমান সরকারের প্রতি সীমান্তে পুশ-ইন এবং মাদক তৈরির কারখানাগুলো বন্ধ করার জোর দাবি জানান।

বাজেট ও দেশের সম্পদ নিয়ে আলোচনার একপর্যায়ে তিনি ২০১৪ সালের সমুদ্র জয়ের প্রসঙ্গ টেনে আনেন। তিনি মন্তব্য করেন, সে সময় অনেক প্রচার হলেও তখন সম্পদ তোলা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার অফশোর বিডিংয়ের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে এবং এবার এই সম্পদ উত্তোলনের জন্য অন্য কারো নির্দেশ বা অনুমতির প্রয়োজন হয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত