শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সকাল ১১:৫৭

পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে

পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হবে।

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়ে সাংবাদিকদের জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি লিসবনের বিবেচনায় রয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের ২৭টি উন্নত দেশের মধ্যে একটি। এই জোটের মাত্র কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে সুইডেন ও সাইপ্রাস ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, ২০২৪ সালের মে মাসে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে। এরপর আয়ারল্যান্ড ও নরওয়েও স্পেনের সিদ্ধান্ত অনুসরণ করে। পর্তুগাল হবে ইইউ জোটের চতুর্থ দেশ যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

লিসবন এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে ইইউ যে অবস্থান নেবে, পর্তুগাল তা সমর্থন করবে এবং কোনো ‘আগ বাড়ানো’ পদক্ষেপ নেওয়া হবে না।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি