বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:২৪

পবিত্র কাবা শরিফে আত্মঘাতী হামলার খবরটি গুজব ও মিথ্যা বলে নিশ্চিত করেছে সৌদি আরব

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
পবিত্র কাবা শরিফে আত্মঘাতী হামলার খবরটি গুজব ও মিথ্যা বলে নিশ্চিত করেছে সৌদি আরব

পবিত্র কাবা শরিফে আত্মঘাতী হামলার খবরটি গুজব ও মিথ্যা বলে নিশ্চিত করেছে সৌদি আরব

পবিত্র কাবা শরিফে এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর কাবায় আত্মঘাতী বোমা হামলার চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। তবে প্রচারিত এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। সম্প্রতি প্রচারিত ভিডিওটিতে কাঁধে ব্যাগ থাকা এক ব্যক্তিকে রক্ষীরা কাবা প্রাঙ্গণে জাপটে ধরে মাটিতে শুইয়ে কাবুর করতে দেখা যায়।

সৌদির জননিরাপত্তা বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) পোস্ট করে বিষয়টি স্পষ্ট করেছে। সংস্থাটি জানায়, কাবা প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষকে হেনস্তা করা এবং তাঁদের মধ্যে খামোখা আতঙ্ক সৃষ্টি করার কারণেই ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। সেখানে কোনো ধরনের বোমা হামলার চেষ্টা ঘটেনি উল্লেখ করে ছড়ানো গুজবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে নিরাপত্তা কর্তৃপক্ষ।

ইতোমধ্যেই গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, রুশ সংবাদমাধ্যম আরটি-সহ কিছু সংবাদমাধ্যমে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানোর ব্যর্থ চেষ্টার কথা বলা হয়েছিল, যা পরবর্তীতে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
এ মাসেই আমাদের রাজনৈতিক দল আসছে: সারজিস আলম

এ মাসেই আমাদের রাজনৈতিক দল আসছে: সারজিস আলম

স্টারমারের বিরুদ্ধে অভ্যুত্থান মোকাবিলা করবেন তার মিত্ররা

স্টারমারের বিরুদ্ধে অভ্যুত্থান মোকাবিলা করবেন তার মিত্ররা

ফিলিস্তিন রাষ্ট্র সৌদিতে গড়তে পারে: নেতানিয়াহুর বিতর্কিত প্রস্তাবে বিশ্বে তোলপাড়

ফিলিস্তিন রাষ্ট্র সৌদিতে গড়তে পারে: নেতানিয়াহুর বিতর্কিত প্রস্তাবে বিশ্বে তোলপাড়

এসসিও সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এসসিও সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

২ রানের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার অভিযোগে আদনান সামির কনসার্ট বয়কটের ডাক

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার অভিযোগে আদনান সামির কনসার্ট বয়কটের ডাক

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ১৯ জুন, ২০২৫

সংসদে জ্বালানিমন্ত্রীকে নোয়াখালীতে বিয়ে করার অনুরোধ ও বাজেট হেল্পডেস্কের উদ্বোধন

সংসদে জ্বালানিমন্ত্রীকে নোয়াখালীতে বিয়ে করার অনুরোধ ও বাজেট হেল্পডেস্কের উদ্বোধন

আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ১২ জুন, ২০২৫

বিতর্কিত নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

বিতর্কিত নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন