মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৪৭

পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে চঞ্চল চৌধুরীর বিশেষ মুহূর্ত

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে চঞ্চল চৌধুরীর বিশেষ মুহূর্ত

পদ্মশ্রী প্রসেনজিতের বাড়িতে চঞ্চল চৌধুরীর বিশেষ মুহূর্ত

অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয় উপস্থিতি বজায় রাখেন। কাজের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনের নানা স্মরণীয় মুহূর্ত তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ লাভ করেছেন। এই অর্জন উদযাপন উপলক্ষে নিজের বাসভবনে এক মিলনমেলার আয়োজন করেন তিনি। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী।

অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে চঞ্চল তার অনুভূতি ব্যক্ত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদার এই রাষ্ট্রীয় সম্মান অর্জন উপলক্ষে তার নিজের বাড়িতে আয়োজিত মিলনমেলায় ছিল অপূর্ব আতিথেয়তা।

শুধু প্রসেনজিৎ নন, তার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় মিশুকও চঞ্চলের নজর কেড়েছেন। পোস্টে তিনি তৃষাণজিতের প্রতি স্নেহ প্রকাশ করে লিখেছেন, অনেক আদর ও ভালোবাসা তার পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়কে, ছেলেটি বাবার মতোই হয়েছে।

পোস্টের শেষাংশে বুম্বাদাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান চঞ্চল। তার এই আবেগঘন পোস্ট ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
কিডনি সুস্থ রাখতে সহায়ক যেসব খাবার

কিডনি সুস্থ রাখতে সহায়ক যেসব খাবার

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুমকি ট্রাম্পের

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১১ ফেব্রুয়ারি, ২০২৬)

ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মৃত্যুদণ্ড স্থগিতে ইরানের প্রশংসা ট্রাম্পের, সামরিক হামলার সুর নরম হওয়ার ইঙ্গিত

মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররমের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা

মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররমের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা

‘সিতারে জামিন পার’ প্রদর্শনীতে তিন খানের মিলনমেলা, উন্মাদনায় মাতলো বলিউড

‘সিতারে জামিন পার’ প্রদর্শনীতে তিন খানের মিলনমেলা, উন্মাদনায় মাতলো বলিউড

লিথুয়ানিয়ায় হঠাৎ নিখোঁজ ৪ মার্কিন সৈন্য, চলছে জোর তল্লাশি

লিথুয়ানিয়ায় হঠাৎ নিখোঁজ ৪ মার্কিন সৈন্য, চলছে জোর তল্লাশি

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ৬ এপ্রিল, ২০২৬

জন কেনেডিসহ তিন গুপ্তহত্যার নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের

জন কেনেডিসহ তিন গুপ্তহত্যার নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের

তুরস্কে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, রাস্তায় হাজারো বিক্ষোভকারী

তুরস্কে ইস্তাম্বুলের মেয়র গ্রেপ্তার, রাস্তায় হাজারো বিক্ষোভকারী