মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৫৬

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে, ভারতীয় গোয়েন্দার সঙ্গে জড়িত থাকার অভিযোগ

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে, ভারতীয় গোয়েন্দার সঙ্গে জড়িত থাকার অভিযোগ

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের তিন কর্মকর্তা বিদেশে পালিয়েছে, ভারতীয় গোয়েন্দার সঙ্গে জড়িত থাকার অভিযোগ

জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন। এদের মধ্যে দুজন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং সংস্থার গুরুত্বপূর্ণ নথিপত্রও চুরি করে নিয়ে গেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পলাতক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—এনএসআইয়ের যুগ্ম পরিচালক বদরুল আহমেদ (বিদ্যুৎ), উপ-পরিচালক আমিনুল হক পলাশ এবং সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্টে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে পালিয়ে যান। অন্য দুই কর্মকর্তার কোথায় অবস্থান করছেন, তা এখনও এনএসআইয়ের সদর দপ্তর নিশ্চিতভাবে জানে না।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পলাশ প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা মামলায় অংশগ্রহণ ও হয়রানির কাজে যুক্ত ছিলেন। ‘র’-এর এজেন্ট হিসেবে তার মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া যুগ্ম পরিচালক বদরুল আহমেদও ‘র’-এর সঙ্গে সমন্বয় করে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করার দায়িত্বে ছিলেন। সহকারী পরিচালক তানভীর খন্দকার জাল সার্টিফিকেট দিয়ে এনএসআইতে যোগদান করেছিলেন এবং তার বাবা র‌্যাবের সাবেক ডিজি ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতা ও দুবাই থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের দেশে তলব করা হলেও তারা আসেননি। এর ফলে তাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া ব্রিটিশ গোয়েন্দা সংস্থা (এমআই-৬)-কেও পলাশের অবস্থান ও রাজনৈতিক আশ্রয় সম্পর্কিত তথ্য জানানো হয়েছে।

এনএসআই কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের নানা বেআইনি কার্যক্রম, রাজনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। এনএসআই বলেছে, সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত