শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:১০

নৌপথের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন প্রতিরক্ষা জোট

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩১, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
নৌপথের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন প্রতিরক্ষা জোট

নৌপথের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন প্রতিরক্ষা জোট

বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্তকারী এই কৌশলগত সামুদ্রিক করিডোরে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখতেই রিয়াদ এই উদ্যোগ নিয়েছে।

ইরানকেন্দ্রিক সংঘাত, হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরের নৌপথে অব্যাহত হামলার পটভূমিতে এই প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। আয়োজিত বৈঠকে ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল অংশ নেয়। জোটের স্বাক্ষরকারী অন্য দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, কাতার ও জর্ডান। তবে কৌশলগত ঝুঁকিতে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে যোগ দেয়নি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া এবং সমন্বিত সামুদ্রিক অভিযানের মাধ্যমে এই যৌথ দায়িত্ব পালন করা হবে। সম্পূর্ণ আত্মরক্ষামূলক এই জোটটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করবে না এবং এর সদর দপ্তর সৌদি আরবেই স্থাপন করা হবে। বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাব এল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখার জন্য জরুরি বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি