শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:৫০

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে ৩৮ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়। এই বিদ্যুৎ ভারতের মুজাফফরপুর-বাহারামপুর হয়ে কুষ্টিয়ার ভেড়ামারা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। চুক্তি অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারিত হয়েছে ৭ টাকা ৮৭ পয়সা (৬.৪ সেন্ট)।

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ আমদানির এ চুক্তি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর আওতায় প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাস নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে ভারতের সফরে গিয়ে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেন। এরপর ২০২৪ সালের ১১ জুন বিদ্যুৎ কেনার অনুমোদন দেয় বাংলাদেশ সরকার এবং ৩ অক্টোবর কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে অংশ নেয় নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (NEA), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (PDB) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (NTPC)।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্যমতে, রোববার বিকেল ৫টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩৮ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছে এবং ভারতীয় ৪০০ কেভি সঞ্চালন লাইন ব্যবহার করে ঘণ্টায় ৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, নেপালের সঙ্গে বিদ্যুৎ কেনাবেচার এই ব্যবস্থায় উভয় দেশই লাভবান হবে। কারণ গ্রীষ্ম মৌসুমে নেপালে জলবিদ্যুৎ উৎপাদন বাড়ে এবং চাহিদা কম থাকে, তখন বাংলাদেশ সেই উদ্বৃত্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। আবার শীত মৌসুমে নেপালে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পায়, সেই সময় বাংলাদেশ তার উদ্বৃত্ত বিদ্যুৎ নেপালে রপ্তানি করতে পারে।

এছাড়া, নেপালের সুঙ্কোশি-৩ জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আঞ্চলিক জ্বালানি সহযোগিতার সুযোগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (১৫ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৯ মে, ২০২৫)

প্রচণ্ড গরমে প্রতিদিন খান ডাবের পানি, মিলবে ১২টি উপকার

প্রচণ্ড গরমে প্রতিদিন খান ডাবের পানি, মিলবে ১২টি উপকার

কিয়েভে রাশিয়ার বড় হামলায় ‘খুশি নন’ ট্রাম্প

কিয়েভে রাশিয়ার বড় হামলায় ‘খুশি নন’ ট্রাম্প

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোয় ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলীর মামলা

এক্সএআইয়ে নেতৃত্ব সংকট, দুই সহপ্রতিষ্ঠাতার পদত্যাগে বাড়ছে অস্থিরতা

‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে’: মির্জা ফখরুল

‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে’: মির্জা ফখরুল

এআই-ভিত্তিক ভাষা সেবায় ভিনীতের জীবন বদলে গেল

এআই-ভিত্তিক ভাষা সেবায় ভিনীতের জীবন বদলে গেল

ভারতের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রামের পরামর্শ শোয়েব আখতারের

ভারতের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রামের পরামর্শ শোয়েব আখতারের

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে

শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ

শরিফ ওসমান হাদি হত্যার বিচারে ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবিতে সরব ইরান

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবিতে সরব ইরান