বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬| রাত ১১:৪৮

নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, বিদেশে হামাস নেতাদের লক্ষ্য করে আরও অভিযান হতে পারে

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ণ
নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, বিদেশে হামাস নেতাদের লক্ষ্য করে আরও অভিযান হতে পারে

নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, বিদেশে হামাস নেতাদের লক্ষ্য করে আরও অভিযান হতে পারে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশীয় ও আন্তর্জাতিক মহলে ইঙ্গিত দিয়েছেন যে, বিদেশে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে আরও হামলা চালানো হতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জেরুজালেমে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন।

গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, “হামাস নেতারা যেখানে থাকুক না কেন, তাদের জন্য কোনো নিরাপত্তা বা দায়মুক্তি থাকবে না।” তিনি আরও বলেন, “প্রতিটি দেশেরই নিজেদের সীমানার বাইরে গিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে।”

এই হামলার পর আন্তর্জাতিক মহলে কাতারে অভিযানকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের মাটিতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন। তবে নেতানিয়াহু সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, “আমরাই এই অভিযান করেছি, একেবারেই একা।”

হামলার প্রভাবে কাতারের ওপর আন্তর্জাতিক মনোযোগ বেড়েছে। আরব নেতারা কাতারের প্রতি সংহতি জানাতে শীর্ষ সম্মেলন আয়োজন করছেন। কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত মানসিকতা পরিহার করে ইসরায়েলকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গাজার সামরিক পরিস্থিতিও উদ্বেগের কারণ হয়ে আছে। ইসরায়েলি সেনারা গাজা সিটির আবাসিক ভবন ধ্বংস অব্যাহত রেখেছে এবং পশ্চিমাঞ্চলে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সেনারা প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষকে দক্ষিণে সরানোর নির্দেশ দিয়েছেন। তবে অনেক বাসিন্দা আশ্রয় ও অর্থের অভাবে নিরাপদ স্থানে যেতে পারছেন না। হাফেজ হাবুস নামের একজন বলেন, “দক্ষিণে যেতে চালকেরা ৩০০ শেকেল ভাড়া চান, কিন্তু আমাদের হাতে খাবারের টাকাও নেই।”

জাতিসংঘ সতর্ক করেছে, দুর্ভিক্ষপীড়িত এলাকায় আরও বড় হামলা চালানো হলে পরিস্থিতি আরও ভয়াবহ বিপর্যয়ে পরিণত হতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
সিনিয়র প্রজেক্ট অফিসার পদে ব্র্যাকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এন্টারপ্রাইজে অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

শান্তি আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ ট্রাম্প ও জেলেনস্কি: পুতিনের সঙ্গেও ফোনালাপ

শান্তি আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ ট্রাম্প ও জেলেনস্কি: পুতিনের সঙ্গেও ফোনালাপ

যুক্তরাষ্ট্রের শুল্ক না উঠলে মাসে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা, হুমকিতে পোশাক খাতের এক হাজার কারখানা

যুক্তরাষ্ট্রের শুল্ক না উঠলে মাসে ২৫০ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা, হুমকিতে পোশাক খাতের এক হাজার কারখানা

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ করে নতুন আর্থিক নীতিমালা জারি

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় নিষিদ্ধ করে নতুন আর্থিক নীতিমালা জারি

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে, বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী।

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে, বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি তাপপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি তাপপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৪ এপ্রিল, ২০২৬)

ফ্যাসিবাদের বিরুদ্ধে যাত্রাবাড়ীর বিপ্লবীদের আবারও মাথা তুলে দাঁড়াতে হবে: আদিলুর রহমান খান

ফ্যাসিবাদের বিরুদ্ধে যাত্রাবাড়ীর বিপ্লবীদের আবারও মাথা তুলে দাঁড়াতে হবে: আদিলুর রহমান খান

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গোপন অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বড় বাধা

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গোপন অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির বড় বাধা