শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১১:৩৯

নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় ‘মব’ সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা

প্রতিবেদক
staffreporter
জুন ২৩, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ
নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় 'মব' সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা

নুরুল হুদা গ্রেপ্তারের ঘটনায় ‘মব’ সৃষ্টির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সরকারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, উত্তরা থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার করলেও এ সময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।

সরকার দেশের সকল নাগরিককে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বলেছে, অভিযুক্তদের বিচার দেশের আইন মেনে হবে এবং আদালতই বিচারাধীন বিষয় ও ব্যক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও শারীরিক লাঞ্ছনার ঘটনা বেআইনি, যা আইনের শাসনের পরিপন্থি এবং ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল এবং আইন সম্মত ভূমিকা পালনের জন্য অনুরোধ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নতুন ভাইরাস এইচএমপিভি: সতর্ক থাকার উপায়

নতুন ভাইরাস এইচএমপিভি: সতর্ক থাকার উপায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ল্যাবে শিক্ষার্থীদের ডোপ টেস্ট

জব্বার কি সন্ত্রাসবাদী নাকি অন্য কোনো কারণ ট্রাক হামলার পেছনে?

জব্বার কি সন্ত্রাসবাদী নাকি অন্য কোনো কারণ ট্রাক হামলার পেছনে?

রুটিন চেকআপে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, শারীরিক অবস্থা স্থিতিশীল

রুটিন চেকআপে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, শারীরিক অবস্থা স্থিতিশীল

বুমরাহ না থাকলেই ভারত বেশি সফল! পরিসংখ্যান বলছে অদ্ভুত সত্য

বুমরাহ না থাকলেই ভারত বেশি সফল! পরিসংখ্যান বলছে অদ্ভুত সত্য

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৩ মার্চ, ২০২৫)

এআই সার্চের প্রভাবে ডিজিটাল ব্যবসায় পরিবর্তনের হাওয়া ও নতুন চ্যালেঞ্জ

এআই সার্চের প্রভাবে ডিজিটাল ব্যবসায় পরিবর্তনের হাওয়া ও নতুন চ্যালেঞ্জ

ইতিহাসের এই দিনে (৮ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৬ সেপ্টেম্বর, ২০২৫)

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

আরবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

আজারবাইজানের উড়োজাহাজ ‘ভূপাতিত’ করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা