শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১০:১৩

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১২, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা ভোটগ্রহণের দুইদিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পরই ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামানোর বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানা এলাকায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে আচরণবিধি বাস্তবায়ন করবেন। এছাড়া, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা-থানায় কমপক্ষে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
চট্টগ্রামে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মধ্যে দিনভর সংঘর্ষ

চট্টগ্রামে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির মধ্যে দিনভর সংঘর্ষ

হোয়াটসঅ্যাপের নতুন ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’: এক ক্লিকেই সর্বোচ্চ নিরাপত্তা

হোয়াটসঅ্যাপের নতুন ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’: এক ক্লিকেই সর্বোচ্চ নিরাপত্তা

জনগণের অধিকার নিশ্চিত না হলে বিপ্লব বারবার ফিরে আসবে: ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার নিশ্চিত না হলে বিপ্লব বারবার ফিরে আসবে: ডা. শফিকুর রহমান

নীরব আত্মা ও সাদা পায়রার কথোপকথন

পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৩ জুন, ২০২৬)

পাকিস্তান রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক চাইছে, ভারতের সঙ্গে বন্ধুত্বকে সম্মান করছে

পাকিস্তান রাশিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক চাইছে, ভারতের সঙ্গে বন্ধুত্বকে সম্মান করছে

ইরানের নির্বাসিত রাজপুত্রের নতুন আন্দোলনের ডাক

ইরানের নির্বাসিত রাজপুত্রের নতুন আন্দোলনের ডাক

আদানি পাওয়ারকে সব পাওনা পরিশোধ করল বাংলাদেশ

আদানি পাওয়ারকে সব পাওনা পরিশোধ করল বাংলাদেশ

বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা