নির্বাচন সংক্রান্ত অভিযোগ ও তথ্য গ্রহণের জন্য ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ ও তথ্য সরাসরি গ্রহণের লক্ষ্যে ১০ জন কর্মকর্তাকে সুনির্দিষ্ট অঞ্চলের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৬ জানুয়ারি ইসি সচিবালয় থেকে জানানো হয়, দেশের ১০টি অঞ্চলে বিভক্ত হয়ে এই কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট অঞ্চলের ভোটার বা প্রার্থীরা নির্দিষ্ট মোবাইল নম্বর ও ইমেইলের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবেন। অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য নিচে দেওয়া হলো:
- ঢাকা অঞ্চল: জাকির মাহমুদ (সহকারী পরিচালক)। মোবাইল: ০১৭১৮৫৬৪৬৩৫, ইমেইল: dhaka.region.complain@ecs.gov.bd
- চট্টগ্রাম অঞ্চল: মুহা. সরওয়ার হোসেন (সহকারী পরিচালক)। মোবাইল: ০১৭১৭৪০৫৫৯৪, ইমেইল: chattogram.region.complain@ecs.gov.bd
- রাজশাহী অঞ্চল: মো. মমতাজ-আল-শিবলী (সহকারী সচিব)। মোবাইল: ০১৬৭৬৩২৪৬০৯, ইমেইল: rajshahi.region.complain@ecs.gov.bd
- খুলনা অঞ্চল: সালাহউদ্দীন আহমদ (উপ-পরিচালক)। মোবাইল: ০১৭১২৫৯১১৪৪, ইমেইল: khulna.region.complain@ecs.gov.bd
- বরিশাল অঞ্চল: মোহাম্মদ আল-মামুন (সহকারী সচিব)। মোবাইল: ০১৯৩৭৬৩৮০৩৫, ইমেইল: barishal.region.complain@ecs.gov.bd
- সিলেট অঞ্চল: মিসবাহ উদ্দীন আহমেদ (সহকারী পরিচালক)। মোবাইল: ০১৭১৭২৪৪০৭৮, ইমেইল: sylhet.region.complain@ecs.gov.bd
- রংপুর অঞ্চল: সৈয়দ গোলাম রাশেদ (সহকারী সচিব)। মোবাইল: ০১৮১৮২৬৮০৮২, ইমেইল: rangpur.region.complain@ecs.gov.bd
- ময়মনসিংহ অঞ্চল: মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার (সিনিয়র সহকারী সচিব)। মোবাইল: ০১৭১২০৪৪১৮৮, ইমেইল: mymensingh.region.complain@ecs.gov.bd
- কুমিল্লা অঞ্চল: মো: ইকরামুল হাসান (সহকারী পরিচালক)। মোবাইল: ০১৭৯৭১৮৫১২৩, ইমেইল: cumilla.region.complain@ecs.gov.bd
- ফরিদপুর অঞ্চল: মোহাম্মদ নুরুল হাসান ভূঞা (উপ-পরিচালক)। মোবাইল: ০১৭১১৩৬৯৯৭৬, ইমেইল: faridpur.region.complain@ecs.gov.bd
এছাড়া কেন্দ্রীয়ভাবে অভিযোগ পাঠানোর জন্য ইসির দুটি ইমেইল (centralcord.complain@ecs.gov.bd ও scentralcord.complain@ecs.gov.bd) উন্মুক্ত রাখা হয়েছে। এর পাশাপাশি ৩০০টি সংসদীয় আসনে গঠিত বিচারিক কমিটির কাছেও অভিযোগ দাখিল করা যাবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



















