শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:১৫

নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপির

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৩, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতাকর্মীকে নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি। নানা কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য জন-ইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি।

বিএনপি নেতারা জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চান তারা। এ জন্য জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন তারা। তবে যৌক্তিক সময়ে ভোটের রোডম্যাপ ঘোষণা না করলে এ দাবিতে রাজপথে থেকে সরকারের ওপর চাপও তৈরি করা হবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারকে কেউ যাতে ব্যর্থ করতে না পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর থাকবে দলটির।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরানি তেল স্থাপনায় হামলা হলে মার্কিন মিত্রদের ওপর চতুর্গুণ প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

ইরানি তেল স্থাপনায় হামলা হলে মার্কিন মিত্রদের ওপর চতুর্গুণ প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের

স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণে রাজনৈতিক অগ্রাধিকার

স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণে রাজনৈতিক অগ্রাধিকার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার: মেসেজ রিপ্লাই দিতে ভুললে নোটিফাই করবে

ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

ইমরান খানের তিন বোনের ওপর পুলিশের নৃশংস হামলার অভিযোগ

ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও পাল্টা পদক্ষেপ

ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও পাল্টা পদক্ষেপ

আজকের আবহাওয়া (৭ অক্টোবর, ২০২৬)

আজকের আবহাওয়া (১১ ডিসেম্বর, ২০২৫)

কাশ্মির সীমান্তে টানা অষ্টম রাতেও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

কাশ্মির সীমান্তে টানা অষ্টম রাতেও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি

সৌদি আরবের রমজান ঘোষণা ও চাঁদ দেখা নিয়ে তৈরি হওয়া বিতর্ক সৌদি আরবের দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার ‘উম্ম আল-কুরা’ অনুযায়ী আগামী বুধবার ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন নির্ধারিত হয়েছে। তবে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এই বৈপরীত্যের কারণে গত কয়েক বছরের মতো এবারও সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে সৌদি সরকারের বিরুদ্ধে চাঁদ দেখা নিয়ে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ উঠছে। বিশেষ করে ২০২৩ এবং ২০২৪ সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার তারিখ নির্ধারণের সময় জ্যোতির্বিদরা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ভিন্ন মত দিলেও, সৌদি কর্তৃপক্ষ তাদের ক্যালেন্ডার অনুযায়ী উৎসবের ঘোষণা দেয়। ওই সময় কুয়েতের প্রখ্যাত জ্যোতির্বিদরা চাঁদ দেখার প্রমাণ হিসেবে ছবি দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ কোনো স্বচ্ছ প্রমাণ উপস্থাপন করতে পারেনি। সাধারণত মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করে যেখানে মাস ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। বিশ্বের অনেক দেশ নিজেদের আকাশে চাঁদ দেখে সিদ্ধান্ত নিলেও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ঐতিহাসিকভাবে সৌদির ঘোষণা অনুসরণ করে আসছে। তবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সৌদি আরব প্রায়ই বৈজ্ঞানিকভাবে অসম্ভব সময়েও চাঁদ দেখার দাবি করে, যা মূলত তাদের পূর্বনির্ধারিত ক্যালেন্ডারের সাথে মিলিয়ে করা হয়। তুরস্কের মতো দেশগুলোও হিসাব-নিকাশের ভিত্তিতে রমজান বা ঈদের দিন নির্ধারণ করে, তবে তারা বিষয়টি আগেভাগেই স্বচ্ছতার সাথে ঘোষণা করে। অন্যদিকে সৌদি আরব চাঁদ দেখার দাবি করলেও তার সপক্ষে জোরালো প্রমাণ না থাকায় এবং সিসিডি ক্যামেরায় তোলা ঝাপসা ছবি প্রকাশের কারণে ইসলামী বর্ষপঞ্জিকা বিশেষজ্ঞ ও সাধারণ মুসলিমদের মধ্যে এই বিভ্রান্তি ও বিতর্ক প্রতি বছরই জোরালো হচ্ছে।

সৌদি আরবের রমজান ঘোষণা ও চাঁদ দেখা নিয়ে তৈরি হওয়া বিতর্ক

রুশ বাহিনী ইউক্রেনের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

রুশ বাহিনী ইউক্রেনের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৩ মাত্রার ভূমিকম্প