নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই নির্বাচনে অংশ নেবেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণের আগে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে নির্বাচনে অংশ নেবেন। তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। প্রমাণ মেলে গেলে সরকার ব্যবস্থা নেবে এবং তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে দুদক।



















