শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| রাত ৪:৩৩

নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই তৈরি করতে চায় মাইক্রোসফট, সন্তানদের ব্যবহারের উপযোগী হবে নতুন প্রযুক্তি

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই তৈরি করতে চায় মাইক্রোসফট, সন্তানদের ব্যবহারের উপযোগী হবে নতুন প্রযুক্তি

নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই তৈরি করতে চায় মাইক্রোসফট, সন্তানদের ব্যবহারের উপযোগী হবে নতুন প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেই নয়, মানুষের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে। চ্যাটজিপিটি কিংবা মেটা এআই–এর মতো জনপ্রিয় চ্যাটবট ব্যবহারকারীদের অনেক সময় রোমান্টিক কথোপকথনে জড়িয়ে ফেলছে, যা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে এই প্রতিযোগিতায় অন্যদের থেকে ভিন্ন পথে হাঁটছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, তারা এমন এক এআই তৈরি করতে চান যা হবে বিশ্বাসযোগ্য, সীমাবদ্ধ ও সম্পূর্ণ নিরাপদ—যেটি অভিভাবকেরা তাদের সন্তানদেরও নিশ্চিন্তে ব্যবহার করতে দিতে পারবেন।

বর্তমানে মাইক্রোসফট তাদের এআই টুল ‘কোপাইলট’কে জনপ্রিয় করতে ওপেনএআই, মেটা এবং গুগলের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কোম্পানির তথ্যমতে, বর্তমানে মাসে প্রায় ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে কোপাইলটে। অন্যদিকে, চ্যাটজিপিটি–এর মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৮০০ মিলিয়নেরও বেশি।

মাইক্রোসফটের লক্ষ্য, নিরাপত্তা ও আস্থার দিক থেকে নিজেদের আরও শক্তিশালী করা। এ প্রসঙ্গে সুলেইমান বলেন, “আমরা ‘ডিজিটাল মানুষ’-এর মতো এআই তৈরি করতে চাই না। বরং এমন সহায়ক প্রযুক্তি বানাতে চাই যা মানুষের বিকল্প নয়, বরং তাদের সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “আমাদের আপডেটগুলোর মূল লক্ষ্য হলো মানুষকে একে অপরের সঙ্গে বেশি যোগাযোগে উৎসাহিত করা। আমরা চাই কোপাইলট এমন একটি টুল হোক, যা ব্যবহারকারীকে কল্পনার জগতে নয়, বাস্তব সংযোগে ফিরিয়ে আনে।”

সাম্প্রতিক বছরগুলোতে ওপেনএআই ও ক্যারেক্টার এআইসহ কয়েকটি এআই প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগে মামলার মুখে পড়েছে। মাইক্রোসফটের নতুন উদ্যোগ সেই বিতর্ক থেকে নিজেদের আলাদা করে একটি নিরাপদ ও দায়িত্বশীল প্রযুক্তির দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি