নিউ ইয়র্কে জেএফকে এয়ারপোর্টে এনসিপি নেতাদের ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
নিউ ইয়র্কে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় স্থানীয় পুলিশ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান, যিনি যুবলীগের নেতা। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে পুলিশ তাকে জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ জানিয়েছেন, মিজানুর রহমান বাংলাদেশ কনসোল জেনারেল হিটিং ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। তিনি উল্লেখ করেন, হামলার এই ঘটনা ছিল পূর্ব ঘোষণা করা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের পলাতক নেত্রীর নির্দেশে সংঘটিত।
বিএনপির আরেক নেতা মো. জাকির হোসেন বলেন, গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ দেশ থেকে কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই অর্থের মাধ্যমে তারা বর্তমানে সন্ত্রাস চালাচ্ছে, যা বিমানবন্দরে হামলার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন।


















