নিউইয়র্ক সফরে নেতানিয়াহু ও মেয়র মামদানির উত্তেজনা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মুসলিম মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, তিনি মেয়র হলে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তবে এই সতর্কতার পরও নেতানিয়াহু জানিয়েছেন, তিনি পরিকল্পিতভাবে নিউইয়র্ক সফরে আসবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, “হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।”
মেয়র মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নে নেতানিয়াহু মন্তব্য করেন, “যদি মামদানি তার মন পরিবর্তন করেন এবং বলেন ইসরায়েলের অস্তিত্বের অধিকার রয়েছে, তাহলে এটি আলোচনা করার জন্য ভালো শুরু হবে।”
মামদানি ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত হয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি একাধিকবার জানিয়েছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন। তবে, আইসিসি সদস্য না হওয়ায় যুক্তরাষ্ট্রে এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে।
সৌভাগ্যক্রমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে, মামদানি চাইলেও নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে আসে নেতানিয়াহু।


















