শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫৯

নারী নেতৃত্বে সুযোগ পেলে যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
নারী নেতৃত্বে সুযোগ পেলে যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: শারমীন এস মুরশিদ

নারী নেতৃত্বে সুযোগ পেলে যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে: শারমীন এস মুরশিদ

বাংলাদেশের নারী পুরুষ সমানতালে যেমন অর্থনীতির চাকাকে এগিয়ে নিচ্ছেন, নেতৃত্বের অঙ্গনেও সুযোগ পেলে নারীরা তাদের যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব একইভাবে প্রমাণ করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহষ্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবিতে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম।

শারমীন এস মুরশিদ বলেন, “আমরা এমন এক ভবিষ্যত বাংলাদেশ চাই যেখানে নারী শুধু ভোটার নন, আন্দোলনের অগ্রসৈনিক নন, বরং সংসদীয় নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীয় শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। নারীশক্তির জাগরণই একটি নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে পারে। রাজনৈতিক দলের মনোনয়ন প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণ হোক। দলীয় কাঠামোর প্রতিটি স্তরে নারীর উপস্থিতি বাধ্যতামূলক হোক।”

সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা কে চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, শ্যামা ওবায়েদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য রাখেন।

শারমীন এস মুরশিদ আরও বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও সারা বিশ্বে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ৬৫ শতাংশ মেয়েরা যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছে। ২০২৫ সালে এই অগ্রগামী যাত্রাকে ধর্ম বা পিতৃতন্ত্রের বেড়ি পরিয়ে পেছনেও ধরা অযৌক্তিক ও অন্যায্য। নারীরা সাধারণভাবে ধর্মপ্রাণ হলেও, সকল পেশায় সুযোগ পেলেই তারা পারদর্শিতার প্রমাণ রাখেন। ইসলামসহ কোন ধর্ম কখনো নারীর প্রতি বৈষম্যকে সমর্থন করে না, তাই ধর্মের ভুল ব্যাখ্যা ব্যবহার করে নারীকে পশ্চাৎপদ রাখার চেষ্টাও আজকের দিনে দুঃখজনক।”

উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ধাপে নারীদের অংশগ্রহণের পরিবেশ তৈরি করা এবং অর্থনৈতিকভাবে নির্বাচনী ব্যয় বহন করার সুযোগ দেওয়া। এতে অনেক মেয়েই নির্বাচনে অংশ নিতে সক্ষম হবে।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ৪ অক্টোবর, ২০২৫

জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি, স্থিতিশীলতা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন আমির

জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি, স্থিতিশীলতা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন আমির

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৩ ডিসেম্বর, ২০২৪)

জুলাইয়ে ১২ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে ব্যয় শূন্য, আট বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন

জুলাইয়ে ১২ মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে ব্যয় শূন্য, আট বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (৭ জুলাই, ২০২৫)

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

বিএসসিকে লাভজনক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিএসসিকে লাভজনক ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

অধ্যাদেশ বাতিল নিয়ে সরকারের বক্তব্যে আইনি অসঙ্গতির দাবি জামায়াত আইনজীবীদের

অধ্যাদেশ বাতিল নিয়ে সরকারের বক্তব্যে আইনি অসঙ্গতির দাবি জামায়াত আইনজীবীদের

মেটা ও মিডজার্নির মধ্যে নতুন চুক্তি

মেটা ও মিডজার্নির মধ্যে নতুন চুক্তি

সামরিক পোশাকে সালমান খান, ভাইরাল হলো ‘ব্যাটল অব গালওয়ান’ শুটিংয়ের ছবি

সামরিক পোশাকে সালমান খান, ভাইরাল হলো ‘ব্যাটল অব গালওয়ান’ শুটিংয়ের ছবি