শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:০৩

নারায়ণগঞ্জে একই পরিবারের চারজনের মৃত্যু মদনপুরে বাসায় আগুনের ঘটনা

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে একই পরিবারের চারজনের মৃত্যু মদনপুরে বাসায় আগুনের ঘটনা

নারায়ণগঞ্জে একই পরিবারের চারজনের মৃত্যু মদনপুরে বাসায় আগুনের ঘটনা

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের চারজনই মারা গেছেন। এর মধ্যে সোমবার ১৫ জুন এক দিনেই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। সোমবার ভোরে আলী আহমেদ মান্নান, সকালে মো. সায়েম এবং রাতে মীমের মৃত্যু হয়। এর আগে গত ১২ জুন দুপুরে মারা যান সুলতানা। মৃত্যুর এই সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

চিকিৎসকেরা জানান, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জের মদনপুরের ওই বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে হযরত আলী নামের এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও একই পরিবারের বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভর্তি থাকা রোগীদের সবার শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ এবং মীমের ৪১ শতাংশ পুড়ে গিয়েছিল। নিহত এই চারজনের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও

ইসরায়েলের হামলায় বন্ধ হয়ে গেছে উত্তর গাজার শেষ হাসপাতালটিও

সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, রক্ষা পাবে না : ডিবি প্রধান

সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, রক্ষা পাবে না : ডিবি প্রধান

রাজস্ব বোর্ড বিলুপ্ত করে বিভাগ গঠনে টিআইবির উদ্বেগ

রাজস্ব বোর্ড বিলুপ্ত করে বিভাগ গঠনে টিআইবির উদ্বেগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ, ২০২ মিলিয়ন ডলার ক্রয়

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানাল রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানাল রাশিয়া

হামাসকে ‘শেষ সতর্কতা’ ট্রাম্পের, গাজা ছাড়ার নির্দেশ

হামাসকে ‘শেষ সতর্কতা’ ট্রাম্পের, গাজা ছাড়ার নির্দেশ

জামায়াত সেক্রেটারি: একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, তাই চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা বলছে মানুষ

জামায়াত সেক্রেটারি: একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, তাই চব্বিশকে দ্বিতীয় স্বাধীনতা বলছে মানুষ

দেশি প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশি প্রযুক্তির ইলেকট্রিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৩ এপ্রিল, ২০২৫)