বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬| সকাল ৬:২৯

নভেম্বরের শেষ সপ্তাহে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৬, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
নির্বাচনে জয়ী হলে দেশ পুনর্গঠনে বড় চ্যালেঞ্জ দেখছেন তারেক রহমান

নভেম্বরের শেষ সপ্তাহে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন। ওমরাহ শেষ করে তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

সৌদি আরব থেকে তিনি সরাসরি বাংলাদেশে আসবেন নাকি লন্ডন হয়ে আসবেন, তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত