সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:০৫

নতুন মামলা: সাবেক ৬ মন্ত্রীসহ ১৬ জন গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২০, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
নতুন মামলা: সাবেক ৬ মন্ত্রীসহ ১৬ জন গ্রেপ্তার

নতুন মামলা: সাবেক ৬ মন্ত্রীসহ ১৬ জন গ্রেপ্তার

জুলাই-আগস্টে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত গণহত্যার অভিযোগে নতুন মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, উপদেষ্টা সালমান এফ রহমান, হাজী মোহাম্মদ সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেন।

এদের মধ্যে সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার ৪টি ও মোহাম্মদপুর থানার একটি মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার ৭টি, মোহাম্মদপুর থানার একটি ও খিলগাঁও থানার একটি মামলায়, ডা. দীপু মনিকে যাত্রাবাড়ী থানার ২টি মামলায়, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার ২টি ও সুত্রাপুর থানার একটি মামলায়, রাশেদ খান মেননকে যাত্রাবাড়ী থানার ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার ৫টি মামলায়, হাজী সেলিমকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার ৬টি, মোহাম্মদপুর থানার ২টি, সুত্রাপুর থানার ২টি এবং খিলগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে যাত্রাবাড়ী থানার একটি মামলায়, চৌধুরী জাহাঙ্গীর আলমকে যাত্রাবাড়ী থানার একটি মামলায়, সাবেক আইজিপি শহীদুল হককে যাত্রাবাড়ী থানার একটি মামলায়, মো. জুলহাসকে যাত্রাবাড়ী থানার একটি মামলায়, সাব্বির আহমেদ স্বপনকে যাত্রাবাড়ী থানার একটি মামলায়, আদাবর থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে এবং সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে ভাষানটেক থানার একটি ও কাফরুল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বছরের ১৭ নভেম্বর আওয়ামী সরকারের ৯ মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওইদিন ১৩ জনকে কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য দুই মাসের সময় চাইলে আদালত এক মাস সময় দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্রে শিখদের পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলা, ফেরত পাঠানো হলো ১১২ ভারতীয়কে

যুক্তরাষ্ট্রে শিখদের পাগড়ি খুলে ডাস্টবিনে ফেলা, ফেরত পাঠানো হলো ১১২ ভারতীয়কে

ব্যাংক আলফালাহ্‌র বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসি-তে নিয়োগ, অপারেশনাল রিস্ক ইউনিটে অভিজ্ঞ জনবল নিচ্ছে প্রতিষ্ঠানটি

জুনিয়র সেকশনের ক্লাস চলাকালীন মাইলস্টোন ভবনে বিধ্বস্ত হয় বিমান, ১১ জন নিহত

জুনিয়র সেকশনের ক্লাস চলাকালীন মাইলস্টোন ভবনে বিধ্বস্ত হয় বিমান, ১১ জন নিহত

ঢাকায় ঋণ দেওয়ার নামে জমায়েতের চেষ্টা, আটক ১১

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২ ফেব্রুয়ারি, ২০২৬)

ভাইরোলজি বিভাগের শিক্ষককে প্রণোদনা ভাতা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

দশজনের দল নিয়ে কলম্বিয়ার সঙ্গে ড্র, মান রক্ষা করল আর্জেন্টিনা

দশজনের দল নিয়ে কলম্বিয়ার সঙ্গে ড্র, মান রক্ষা করল আর্জেন্টিনা

গাজা নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ ট্রাম্পের

গাজা নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ ট্রাম্পের

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের শর্ত নিয়ে প্রশ্ন

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের শর্ত নিয়ে প্রশ্ন

ভয়াল ২৫শে মার্চ: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়

ভয়াল ২৫শে মার্চ: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়