বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৯:১৭

নজরদারি এড়িয়ে ইরানিদের বাথরুমে যাওয়ারও সুযোগ নেই, ট্রাম্পের দাবি

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
নজরদারি এড়িয়ে ইরানিদের বাথরুমে যাওয়ারও সুযোগ নেই, ট্রাম্পের দাবি

নজরদারি এড়িয়ে ইরানিদের বাথরুমে যাওয়ারও সুযোগ নেই, ট্রাম্পের দাবি

ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক গোয়েন্দা নজরদারির দাবি তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের নজর এড়িয়ে নড়াচড়া করা বা বাথরুমে যাওয়ারও কোনো সুযোগ নেই ইরানিদের। হোয়াইট হাউজের ওভাল অফিসে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প জানান, সমুদ্রে মাইন স্থাপনের কাজে ব্যবহারযোগ্য একটি নতুন ধরনের রকেট তৈরির কাজ প্রায় শেষ করে এনেছিল ইরান।তবে মার্কিন গোয়েন্দা নজরদারিতে সেই গোপন তৎপরতা ধরা পড়ে যায় এবং কাজ সম্পন্ন হওয়ার আগেই মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে সেই নতুন প্রযুক্তি ও সরঞ্জাম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এ মুহূর্তে অত্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেলবাহী জাহাজ নিরাপদে পার করা হচ্ছে। ইরান নিয়মিত ড্রোন ছুড়ে ও মাইন পুঁতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেও মার্কিন বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করছে এবং সব মাইন অপসারণ করে নৌপথ সুরক্ষিত রাখছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা করলেও নতুন কোনো সরঞ্জাম তৈরি করা মাত্রই মার্কিন বাহিনী তা ধ্বংস করে দিচ্ছে।যুক্তরাষ্ট্রের সার্বক্ষণিক এই কড়া নজরদারির কারণেই ইরানের সাম্প্রতিক সব প্রতিরোধ প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
মেসির গোলের রেকর্ড থামলো, বড় ব্যবধানে হারলো ইন্টার মায়ামি

মেসির গোলের রেকর্ড থামলো, বড় ব্যবধানে হারলো ইন্টার মায়ামি

চলে গেলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার

চলে গেলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক মনোজ কুমার

গাজায় আইডিএফ-এর ২৪ ঘণ্টার হামলায় নিহত ৭৬, দেড় বছরে প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি

গাজায় আইডিএফ-এর ২৪ ঘণ্টার হামলায় নিহত ৭৬, দেড় বছরে প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি

ঈদের দ্বিতীয় দিনে ঢাকায় শপিংমল ও দোকান বন্ধ, ক্রেতারা পড়েছেন বিপাকে

ঈদের দ্বিতীয় দিনে ঢাকায় শপিংমল ও দোকান বন্ধ, ক্রেতারা পড়েছেন বিপাকে

চীনে বিএনপির বৃহত্তর শাখার বনভোজন, সাংগঠনিক ঐক্য জোরদারের অঙ্গীকার

চীনে বিএনপির বৃহত্তর শাখার বনভোজন, সাংগঠনিক ঐক্য জোরদারের অঙ্গীকার

বিএনপির ভূমিধস জয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন ও সম্পর্ক উন্নয়নের বার্তা

বিএনপির ভূমিধস জয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন ও সম্পর্ক উন্নয়নের বার্তা

জনগণের আস্থা অর্জনই সরকারের প্রধান লক্ষ্য, রংপুরে বললেন ত্রাণমন্ত্রী

জনগণের আস্থা অর্জনই সরকারের প্রধান লক্ষ্য, রংপুরে বললেন ত্রাণমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দিতে সরকারের নীতিগত সিদ্ধান্ত

ব্যাংক

আজকের মূদ্রার হার (৩০ নভেম্বর, ২০২৪)

দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান: মির্জা ফখরুল