সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:২৫

ধোনির চোটে চিন্তিত চেন্নাই, পরের ম্যাচে থাকা নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক
staffreporter
এপ্রিল ১৬, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
ধোনির চোটে চিন্তিত চেন্নাই, পরের ম্যাচে থাকা নিয়ে অনিশ্চয়তা

ধোনির চোটে চিন্তিত চেন্নাই, পরের ম্যাচে থাকা নিয়ে অনিশ্চয়তা

আইপিএলে এবারের আসরে খুব একটা স্বস্তির জায়গায় নেই চেন্নাই সুপার কিংস। ৭টি ম্যাচের মধ্যে ৫টিতে হার, যা তাদের ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। প্লে-অফে জায়গা করে নিতে হলে বাকি প্রতিটি ম্যাচই এখন হয়ে উঠেছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। তবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে সাম্প্রতিক জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে পাঁচবারের শিরোপাজয়ীদের।

তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের অভ্যন্তরীণ অবস্থাও খুব একটা সুখকর নয়। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ছিটকে পড়েছেন। তার জায়গায় নেতৃত্বের ভার এসেছে মহেন্দ্র সিং ধোনির কাঁধে। কিন্তু এবার তাকেও ঘিরে দেখা দিয়েছে নতুন শঙ্কা।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, টিম হোটেলে ধোনি খুঁড়িয়ে হাঁটছেন। ভিডিওটি লখনৌর বিপক্ষে ম্যাচের ঠিক পরেই ভাইরাল হয়। পুরনো হাঁটুর চোট হয়তো আবার ভোগাচ্ছে তাকে, এমনটাই ধারণা করছেন অনেকেই। যদিও এই বিষয়ে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

ভিডিওতে ধোনিকে ডান পায়ে অস্বস্তি নিয়ে ধীরে ধীরে হাঁটতে দেখা যায়। দর্শকদের উল্লাসধ্বনিও যেন খুব একটা প্রভাব ফেলছে না তাঁর ওপর। ব্যাট হাতে শেষ ওভারে ঝড় তুলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ধোনি, তবে এই ইনজুরির কারণে তাঁর পরবর্তী ম্যাচে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে চেন্নাই ভক্তদের জন্য সামান্য আশার কথা, দলটির পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল, যেখানে তাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝখানে কিছুটা সময় পাওয়ায় ধোনির চোট গুরুতর না হলে হয়তো তাকে মাঠে দেখা যাবে। এখন শুধু অপেক্ষা, চোটের অগ্রগতি এবং দলের সিদ্ধান্তের।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ড. ইউনূস-আলী রীয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

ড. ইউনূস-আলী রীয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত শর্মা

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত শর্মা

ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়ন বন্ধের আহ্বান জানালেন তারেক রহমান

ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়ন বন্ধের আহ্বান জানালেন তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচন: আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

জাতীয় সংসদ নির্বাচন: আরও ১৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে ইসি

আকিজ পাইপসে সেলস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় জামায়াত আমীরের গভীর শোক ও সমবেদনা

কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় জামায়াত আমীরের গভীর শোক ও সমবেদনা

ঢাকায় ৩০ আগস্ট থেকে সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যালের পাইলোটিং শুরু

ঢাকায় ৩০ আগস্ট থেকে সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যালের পাইলোটিং শুরু

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে ক্যাব

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দফা দাবি জানিয়েছে ক্যাব

মিয়ানমার থেকে পালিয়ে ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ

মিয়ানমার থেকে পালিয়ে ১৮ মাসে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ’

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ২০ মে, ২০২৫