শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:২৯

‘দ্য মমি’ সিরিজে ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজ

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২২, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
‘দ্য মমি’ সিরিজে ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজ

‘দ্য মমি’ সিরিজে ফিরছেন ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজ

হলিউডের জনপ্রিয় অ্যাডভেঞ্চার–হরর ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মমি’ আবারও ফিরছে নতুন কিস্তি নিয়ে। প্রায় ২৫ বছর পর সিরিজের চতুর্থ ছবিতে আবারও মুখ্য চরিত্রে দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজকে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর অবশেষে ফ্রেজার নিজেই নিশ্চিত করেছেন যে ‘দ্য মমি ফোর’ তৈরি হচ্ছে।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবিটি বিশ্বব্যাপী তুমুল সাড়া ফেলেছিল। পরবর্তী দুই কিস্তিও বক্স অফিসে সাফল্য পেয়েছিল, যেখানে ফ্রেজার অভিনয় করেছিলেন জনপ্রিয় চরিত্র ‘রিক ও’কনেল’ হিসেবে। তবে ২০০৮ সালের তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। তার মতে, ছবিটি তাড়াহুড়া করে নির্মাণ করা হয়েছিল এবং মূল সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল।

নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট, যারা ‘রেডি অর নট’ এবং সাম্প্রতিক ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। তাই নতুন কিস্তিতে তারা অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের মিশেলে নতুন অভিজ্ঞতা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৭ সালে টম ক্রুজ অভিনীত রিবুট সংস্করণটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। ফ্রেজারও স্বীকার করেন, ঐ রিবুটে মূল সিরিজের হাস্যরস, রোমাঞ্চ এবং স্বকীয়তার অভাব ছিল।

যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো মুক্তির তারিখ প্রকাশ করেনি, তবে ফ্রেজার–ওয়াইজ জুটির প্রত্যাবর্তনের খবরেই দর্শকদের মধ্যে নতুন করে নস্টালজিয়ায় ভর করেছে। এখন শুধু বাকি শুটিং শুরুর আনুষ্ঠানিক ঘোষণা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত