বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:১৭

দোহা সম্মেলনে বাংলাদেশের আহ্বান: টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পূর্বাভাসযোগ্য অর্থায়ন প্রয়োজন

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৮, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
দোহা সম্মেলনে বাংলাদেশের আহ্বান: টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পূর্বাভাসযোগ্য অর্থায়ন প্রয়োজন

দোহা সম্মেলনে বাংলাদেশের আহ্বান: টেকসই উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও পূর্বাভাসযোগ্য অর্থায়ন প্রয়োজন

কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলন’-এ বাংলাদেশ পর্যাপ্ত ও পূর্বাভাসযোগ্য আর্থিক সম্পদ এবং শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ৪ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের ভিত্তিতে বাংলাদেশ একটি জনকেন্দ্রিক উন্নয়ন মডেল অনুসরণ করছে। ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা মডেল দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ড. আবু ইউছুফ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সীমিত আর্থিক সামর্থ্য, ঋণের বোঝা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, এসব বাধা দূর করতে বৈশ্বিক সহযোগিতা ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন অত্যন্ত জরুরি।

তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বিশাল মানবিক দায়িত্ব, যা আন্তর্জাতিক সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদে টেকসইভাবে বহন করা সম্ভব নয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা।

সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য বিমোচন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি