বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| রাত ৮:৪০

দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৮, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায়, যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দেবে। বর্তমানে রাজউক শুধুমাত্র নিজস্ব এলাকায় অনুমোদন দিতে সক্ষম।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে নিরাপদ নির্মাণ বিধি মানা হচ্ছে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশের গ্রামাঞ্চলসহ বিভিন্ন স্থানে চার থেকে পাঁচ তলা ভবন নির্মাণ হচ্ছে, তবে প্রশ্ন হলো এগুলো জাতীয় ভবন নির্মাণ কোড অনুযায়ী হচ্ছে কি না। এছাড়া ভূমিকম্প ও অগ্নি ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

নতুন রাজউক অধ্যাদেশে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত থাকবে। জমির মালিকের ৬০ শতাংশের সম্মতিতে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে।

প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নতুন অধ্যাদেশে নির্মাণ, জলাশয় খনন, নিচু জমি ভরাট, প্রাকৃতিক জলপ্রবাহ বাধা, খেলার মাঠ ও উদ্যানের শ্রেণী পরিবর্তন নিয়ন্ত্রণের বিধান রাখা হবে। এছাড়া অনুমোদিত নকশা ব্যতীত নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও ব্যত্যয়ী স্থাপনা অপসারণের শাস্তি এবং রাজউকের চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীদের রাজউকের সঙ্গে সংযুক্ত কোনো চুক্তি বা শেয়ারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

সাইক্লিংয়ে অনন্য উচ্চতায় বাংলাদেশের রাকিবুল ইসলাম

সাইক্লিংয়ে অনন্য উচ্চতায় বাংলাদেশের রাকিবুল ইসলাম

আজকের খেলা: ১৪ অক্টোবর, ২০২৬

আজকের খেলা: ২৬ অক্টোবর, ২০২৫

ঈদে রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঈদে রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে সব সূচক উত্থানে

গত সপ্তাহে ডিএসইতে ব্লক লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা

শিক্ষাক্ষেত্রে ছেলেদের অবৈতনিক সুবিধা ও বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার দাবি

শিক্ষাক্ষেত্রে ছেলেদের অবৈতনিক সুবিধা ও বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার দাবি

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিমান বাহিনীতে জিএম ৪০৩এম র‌্যাডার উদ্বোধন, আকাশ প্রতিরক্ষায় নতুন মাইলফলক

বিমান বাহিনীতে জিএম ৪০৩এম র‌্যাডার উদ্বোধন, আকাশ প্রতিরক্ষায় নতুন মাইলফলক

ইতিহাসের এই দিনে (১৪ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১১ এপ্রিল, ২০২৬)