মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৭:৫৭

দেশের ব্যাংকিং খাত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সংকটাপন্ন বলে মন্তব্য বিরোধীদলীয় সাংসদের

প্রতিবেদক
staffreporter
জুন ২৮, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
দেশের ব্যাংকিং খাত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সংকটাপন্ন বলে মন্তব্য বিরোধীদলীয় সাংসদের

দেশের ব্যাংকিং খাত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সংকটাপন্ন বলে মন্তব্য বিরোধীদলীয় সাংসদের

দেশের ব্যাংকিং খাত সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রই বর্তমানে গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি ক্রমবর্ধমান খেলাপি ঋণ, সরকারের ঋণের বোঝা, রাজস্ব ঘাটতি, এডিপি বাস্তবায়নের দুর্বলতা এবং আইন-শৃঙ্খলার অবনতিকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেন।

সংসদ সদস্য সাইফুল আলম জানান, বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৩০ দশমিক ১৭ শতাংশে পৌঁছেছে এবং মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ধরা হলেও আগের বছরের তুলনায় প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতির আশঙ্কা রয়েছে, যা কার্যকর বাজেট ঘাটতিকে প্রায় পাঁচ লাখ কোটি টাকায় নিয়ে যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৯৪ শতাংশ থাকলেও ২০২৩-২৪ অর্থবছরে তা রেকর্ড সর্বনিম্ন ৬৮ শতাংশে নেমে এসেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি রাজস্ব আদায় বাড়ানো, রাষ্ট্রীয় লোকসানি প্রতিষ্ঠান পুনর্মূল্যায়ন, পরিচালন ব্যয় কমানো, ক্যাপাসিটি চার্জ ও ব্যাংক খাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের আর্থিক বছর পরিবর্তন, জুলাই আন্দোলনের ঘোষিত সংস্কার ও গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোসহ ঢাকার জলাবদ্ধতা ও গ্যাস-পানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ৯ এপ্রিল, ২০২৫

আকিজ পাইপসে সেলস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ, জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন গ্রহণ চলছে

উপসাগরীয় ৫ দেশের কাছে ২৭০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ইরান

উপসাগরীয় ৫ দেশের কাছে ২৭০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইল ইরান

শাহরুখ খানের ‘মান্নাত’ ভক্তের অভিনব প্রবেশ চেষ্টায় হৈচৈ

শাহরুখ খানের ‘মান্নাত’ ভক্তের অভিনব প্রবেশ চেষ্টায় হৈচৈ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন

ইসরায়েলের বর্বর হামলায় ৩৬০ ফুটবল খেলোয়াড়সহ ৬৪৬ ক্রীড়াবিদের মৃত্যু।

ইসরায়েলের বর্বর হামলায় ৩৬০ ফুটবল খেলোয়াড়সহ ৬৪৬ ক্রীড়াবিদের মৃত্যু।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও বর্জ্য অপসারণে ট্রাম্পের কড়া বার্তা

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও বর্জ্য অপসারণে ট্রাম্পের কড়া বার্তা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশের ৬৪ জেলায় স্ক্রিনিং সেবা সম্প্রসারণের ঘোষণা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশের ৬৪ জেলায় স্ক্রিনিং সেবা সম্প্রসারণের ঘোষণা

খোলা তেলে ভিটামিনের অভাব, অন্ধত্ব ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ছে

খোলা তেলে ভিটামিনের অভাব, অন্ধত্ব ও মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ছে

প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা

প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা