শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:১৮

দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণের দাম সর্বোচ্চ কমানোর ঘোষণা

প্রতিবেদক
staffreporter
আগস্ট ৭, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণের দাম সর্বোচ্চ কমানোর ঘোষণা

দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণের দাম সর্বোচ্চ কমানোর ঘোষণা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর আগে গতকাল একদিনেই ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, সকাল ৯টায় অনুষ্ঠিত তাদের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন মূল্যসূচী অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকায়।

স্বর্ণের দামে কিছুটা ছাড় আসলেও রুপার বাজার দর অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা আছে ৩ হাজার ২৬৬ টাকা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর

ডমিনেজ স্টিলের মালিকানা অধিগ্রহণ করছে আকিজ রিসোর্স লিমিটেড

ডমিনেজ স্টিলের মালিকানা অধিগ্রহণ করছে আকিজ রিসোর্স লিমিটেড

দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮, আহত বহু

দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে আহত১৮, আহত বহু

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরাইলের সব হিসাব পালটে দিয়েছে

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরাইলের সব হিসাব পালটে দিয়েছে

মহান বিজয় দিবসে স্বাধীনতার গৌরবগাথায় উদ্‌যাপনমুখর বাংলাদেশ

মহান বিজয় দিবসে স্বাধীনতার গৌরবগাথায় উদ্‌যাপনমুখর বাংলাদেশ

অভিষেকের আগেই সাজার রায় পেতে যাচ্ছেন ট্রাম্প

অভিষেকের আগেই সাজার রায় পেতে যাচ্ছেন ট্রাম্প

ইরান অভিযানে কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য অর্জনের দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ইরান অভিযানে কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য অর্জনের দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আজকের খেলা: ৯ সেপ্টেম্বর, ২০২৬

আজকের খেলা: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫