শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৬:৩৮

দেশের অর্থনীতি রক্তক্ষরণ অবস্থায় ব্যবসায়ীদের প্রতি উদাসীনতার অভিযোগ বিসিআই সভাপতির

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
দেশের অর্থনীতি রক্তক্ষরণ অবস্থায় ব্যবসায়ীদের প্রতি উদাসীনতার অভিযোগ বিসিআই সভাপতির

দেশের অর্থনীতি রক্তক্ষরণ অবস্থায় ব্যবসায়ীদের প্রতি উদাসীনতার অভিযোগ বিসিআই সভাপতির

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘রক্তক্ষরণ’-এর সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তিনি বলেন, দেশের অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, আমরা চিৎকার করলেও সরকার শোনছে না এবং ব্যবসায়ী মহলের প্রতি তারা উদাসীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বনানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

তিনি জানান, ২০২২ সালের পর থেকে জ্বালানি সরবরাহ সংকট ক্রমশ বাড়ছে। সরকার দাম বৃদ্ধি করলেও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে পারেনি, ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ৫০ শতাংশ ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এবং অনেকেই ঢাকায় এসে টেসলা (অটোরিকশা) চালাতে বাধ্য হচ্ছেন। শহরের জনসংখ্যা ইতোমধ্যে সাড়ে তিন কোটিতে পৌঁছেছে।

বিসিআই সভাপতি ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অবস্থার উপরও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, খেলাপি ঋণ ১৭ শতাংশে থাকাকালীন আইএমএফ বাংলাদেশকে ‘মধ্যম ঝুঁকিপূর্ণ’ বলেছিল, কিন্তু এখন তা ৩৫ শতাংশ ছাড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অস্বাভাবিক ঋণবৃদ্ধির ফলে দেশের ঋণব্যয় আরও বাড়বে এবং উৎপাদন খাতে ঋণপ্রবাহ সংকুচিত হবে।

পিআরআইয়ের সেপ্টেম্বর-অক্টোবর সংস্করণের এমএমআই প্রতিবেদনে বলা হয়, রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ এবং মুদ্রাস্ফীতি কিছুটা কমে আসায় অর্থনীতিতে প্রাথমিক স্থিতিশীলতার আভাস মিলেছে। তবে বিনিয়োগ কমে যাওয়া, বেসরকারি ঋণপ্রবৃদ্ধি মন্থর থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সামগ্রিক পুনরুদ্ধার এখনও নাজুক। প্রতিবেদনে উল্লেখ, দেশের অনাদায়ী ঋণ ২৫ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা পুরো আর্থিক খাতকেই ঝুঁকির মুখে ফেলেছে এবং এনপিএল ‘বিষাক্ত চাপ’ তৈরি করছে।

পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার বলেন, অর্থনীতির গতি কমলেও স্থিতিশীলতা এসেছে এবং কর্মসংস্থান বাড়াতে আরও উদার নীতি গ্রহণ প্রয়োজন। প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, বাংলাদেশে এনপিএল-সংকট এমন মাত্রায় পৌঁছেছে যা মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বিত সমাধান কাঠামো প্রয়োজন। তিনি বলেন, উচ্চ সুদ, কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা এবং উৎপাদন খাতে ঋণপ্রবাহ কমে যাওয়া– সব মিলিয়ে দেশ ‘উচ্চ সুদ, উচ্চ মুদ্রাস্ফীতি ও নিম্ন বিনিয়োগের’ দুষ্টচক্রে পড়েছে।

প্যানেল আলোচনায় অংশ নেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. একেএম আতিউর রহমান, বিল্ড-এর গবেষণা পরিচালক ড. ওয়াসেল বিন সাদাতসহ অন্যান্যরা। তারা করনীতি, রপ্তানি বৈচিত্র্য, দক্ষতা উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
এসিআই-তে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ

এসিআই মটরসের ১৪ জেলায় নিয়োগ, আবেদন শেষ ২০ মে

আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১১ জানুয়ারি, ২০২৫)

একাত্তরে ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইব: জামায়াত আমির 

অন্তর্বর্তীকালীন সরকার গুম বিষয়ক তদন্ত ও অ্যাকাউন্টেবিলিটি ব্যবস্থাপনা শক্তিশালী করছে

অন্তর্বর্তীকালীন সরকার গুম বিষয়ক তদন্ত ও অ্যাকাউন্টেবিলিটি ব্যবস্থাপনা শক্তিশালী করছে

জাতীয় সাইবার ড্রিল ২০২৬ এ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চ্যাম্পিয়ন

জাতীয় সাইবার ড্রিল ২০২৬ এ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চ্যাম্পিয়ন

ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৭ মার্চ, ২০২৬)

চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই, কিশোরদের সুরক্ষায় বাড়তি নিয়ন্ত্রণ

চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই, কিশোরদের সুরক্ষায় বাড়তি নিয়ন্ত্রণ

আজকের খেলা: ১০ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ৬ জুন, ২০২৫

দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি ২’ নিয়ে কলকাতার প্রেক্ষাগৃহে বড় বিতর্ক

দেব ও মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি ২’ নিয়ে কলকাতার প্রেক্ষাগৃহে বড় বিতর্ক

মিরপুরে মহিলা জামায়াতের কর্মসূচিতে হামলার অভিযোগ, তীব্র নিন্দা জানাল জামায়াতে ইসলামী

১০ দলীয় জোটের ঐক্যে ২১৫ আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী