শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১:৪০

দুর্নীতি বন্ধে ব্যর্থতায় সরকারের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
staffreporter
জুলাই ৩১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
দুর্নীতি বন্ধে ব্যর্থতায় সরকারের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান

দুর্নীতি বন্ধে ব্যর্থতায় সরকারের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন ডা. শফিকুর রহমান

দুর্নীতি বন্ধ করতে না পারায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের সিনিয়র নেতার বক্তব্য উদ্ধৃত করে তিনি প্রশ্ন তোলেন যে, প্রধানমন্ত্রী স্বয়ং সব পরিচালনা করার পরও কীভাবে দুর্নীতি অব্যাহত থাকে এবং ব্যর্থতার দায় স্বীকারের পর সরকারের ক্ষমতায় থাকার নৈতিকতা থাকে কি না।

সম্মেলনে জামায়াত আমির চাঁদাবাজি ও শ্রম খাতের অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সংসদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও হুইপের বক্তব্যের মাধ্যমে চাঁদাবাজিকে কার্যত স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিকরা প্রতিনিয়ত সরকারি দলের লোকজনের হাতে নাজেহাল ও চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সরিষার ভেতরে থাকা এই ভূতদের বাংলাদেশ থেকে তাড়াতে হবে।

জুলাই আন্দোলনের চেতনা ও গণভোটের রায় প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের এবং শহীদরা সমগ্র জাতির সম্পদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, তা কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি হতে পারে না। পাশাপাশি ৭০ শতাংশ জনগণের দেওয়া গণভোটের রায় অস্বীকার করা জনগণকে অপমান করার সামিল উল্লেখ করে তিনি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং শ্রমিকদের অন্যায় না করার শপথ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত