শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:১৩

দুর্গাপূজায় টলিউডে রেষারেষি, জিতের পোস্টে নতুন জল্পনা

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
দুর্গাপূজায় টলিউডে রেষারেষি, জিতের পোস্টে নতুন জল্পনা

দুর্গাপূজায় টলিউডে রেষারেষি, জিতের পোস্টে নতুন জল্পনা

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দুর্গাপূজা মানেই উৎসবের আমেজ। প্রতিবছরই এই সময়ে মুক্তি পায় একাধিক নতুন ছবি। তবে এ বছর চারটি বিগ বাজেট সিনেমাকে ঘিরে যে প্রতিযোগিতা ও বিতর্ক তৈরি হয়েছে, তা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। হল বণ্টন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সাফল্য-ব্যর্থতা নিয়ে চলছে প্রবল আলোচনা-সমালোচনা।

এমন পরিস্থিতিতে টলিউড সুপারস্টার জিৎ নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ছোট্ট পোস্ট দিয়ে আলোচনায় আসেন। তিনি লেখেন, “আমাদের উচিত আমাদের পেশার সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার প্রতি সচেতন এবং সতর্ক থাকা।” মাত্র দুটি লাইনের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে নানা জল্পনার জন্ম দেয়।

অনেকের মতে, বাংলা ছবির লাগামহীন রেষারেষি থামাতেই জিৎ ইন্ডাস্ট্রির উদ্দেশে এক ধরনের সতর্কবার্তা দিয়েছেন। আবার নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, যে অভিনেতা বরাবরই বিতর্ক এড়িয়ে চলেন, তিনি হঠাৎ এ সময়েই কেন এমন বার্তা দিলেন?

কমেন্ট বক্সে সমালোচনার ঝড়ও বয়ে গেছে। কেউ লিখেছেন, “এতদিন কোথায় ছিল এই বক্তব্য? এখন বন্ধুরা যখন কোণঠাসা হয়ে পড়েছে, তখন এই পোস্ট কেন?” অন্য কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন, “রঘু ডাকাত নিয়ে কোনো পোস্ট নেই কেন? দেব সবসময় আপনাকে সমর্থন করেন, অথচ তার পাশে দাঁড়ালেন না কেন?”

তবে জিৎ কোনো মন্তব্য করেননি। তিনি কার প্রতি ইঙ্গিত করেছেন বা কাকে সমর্থন করেছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। ফলে কেউ মনে করছেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কারও ধারণা, তিনি দেবের সমর্থনেই মুখ খুলেছেন। এই অনিশ্চয়তা টলিউডের ভেতরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি