শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:১১

দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২২, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এয়ার শোতে ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমানবাহিনী নিশ্চিত করেছে, দুর্ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন।

বিমানবাহীনের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস বিমান আজ দুবাই এয়ার শোতে কসরত দেখানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাইলট গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। আমরা তার পরিবারের পাশে রয়েছি এবং নিহত পাইলটের প্রতি গভীর শোক প্রকাশ করছি। বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

বিমানটি এক আসনের হালকা যুদ্ধবিমান, যা তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনা ঘটেছে স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে।

তেজস হলো ৪.৫-প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট বিমান। এটি বিমান প্রতিরক্ষা, আক্রমণাত্মক আকাশ সহায়তা এবং নিকটবর্তী যুদ্ধ অভিযানের জন্য ব্যবহৃত হয়। এর শ্রেণির মধ্যে এটি সবচেয়ে হালকা এবং ছোট যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি।

এর আগে ২০২৪ সালের মার্চে ভারতের রাজস্থানের জয়সলমেরে একটি তেজস বিমান বিধ্বস্ত হয়েছিল। তখন পাইলট নিরাপদে বিমানে থেকে বের হওয়ার সক্ষমতা অর্জন করেছিলেন। তবে এবার প্রায় ২৩ বছরের ইতিহাসে এটি তেজস বিমানের প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা।

দূর্ঘটনার সময় এক দর্শকের ক্যামেরায় বিমানটি প্রচণ্ড বেগে মাটির দিকে ধ্বসে পড়ার দৃশ্য ধরা পড়েছে। মুহূর্তের মধ্যে পুরো বিমানটিতে আগুন ধরে যায়।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি