দুবাইয়ে নাঙ্গলমোড়া প্রবাসীদের কল্যাণ পরিষদের প্রাথমিক সমন্বয় সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া আমির মাঝির বাড়ি প্রবাসী কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে এক প্রাথমিক সমন্বয় সভা।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের একটি টার্ফ মাঠে সাবেক ইউপি সদস্য মুহাম্মদ শহিদুল আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীদের উদ্যোগে মানবিক, সামাজিক এবং ধর্মীয় উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেওয়ার নানা পরিকল্পনা আলোচনা হয়।
সভায় উপস্থিত প্রবাসীরা জানান, পরিষদটি গঠনের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের মধ্যে ঐক্য সৃষ্টি করা এবং নাঙ্গলমোড়ার উন্নয়নে প্রবাসীদের অবদানকে আরও সংগঠিত করা। বিশেষ করে মসজিদ, শিক্ষা ও দরিদ্র মানুষের সহায়তায় স্থায়ী তহবিল গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন শহিদ মেম্বার, আবদুল হাদি, মোহাম্মদ হারুন, মঞ্জু, এনামুল হক, মুহাম্মদ জাফর, আইয়ুব খান, মোহাম্মদ আলী, মোস্তাক, দৌলত, সিরাজ, মহিম, নইম, বেলাল আহম্মদ, নেজাম উদ্দিন, গিয়াস উদ্দিন মাহমুদ, নুরুল আমিন, আবদুল্লাহ্, মুস্তাফিজুর রহমান, সাইফুল্লাহ, জমির উদ্দিন, নুরুল আজিম মিন্টু, আমজাদ হোসেন সুমন, কাউছার হামিদ, কুতুবউদ্দিন, ফরহাদ, এস এ টুটুল, এনামুল হক দুলাল, ইমন, শাকিল, ছোটন, মীর হোসেন, সাইমন, ইম, জিয়া উদ্দিন, সাকিব, মাসুদ, রাসেদুল, বাবলু ও গিয়াস উদ্দিন পারভেজসহ আরও অনেকে।
সভা শেষে উপস্থিত সবাই একমত হন যে প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ ও এলাকার উন্নয়ন সম্ভব, এবং ভবিষ্যতে পরিষদের আনুষ্ঠানিক গঠন অনুষ্ঠানের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।



















