দুবাইয়ে জাতীয় দিবস উপলক্ষে তিন দিনের ফ্রি পার্কিং
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ঈদ আল ইত্তিহাদ উদযাপনে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিন ধরে পাবলিক পার্কিং ফ্রি ঘোষণা করেছে দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)।
এর ফলে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত (রোববার থেকে মঙ্গলবার) পার্কিং বিনামূল্যে থাকবে। তবে এই সুবিধা বহুতল গাড়ি পার্কিং এবং আল খাইল গেট (এন-৩৬৫) এলাকায় প্রযোজ্য হবে না।
আরটিএ জানিয়েছে, ছুটির সময় দুবাই মেট্রো ও ট্রাম পরিষেবা বর্ধিত সময়সূচিতে চলবে, তবে পাবলিক বাস এবং সামুদ্রিক পরিবহনের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। যাত্রী সুবিধার জন্য আরটিএ গ্রাহক কেন্দ্রও আংশিকভাবে খোলা থাকবে। নিয়মিত পার্কিং ফি ৩ ডিসেম্বর বুধবার থেকে পুনরায় কার্যকর হবে।
মন্তব্য করুন



















