শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৩৭

দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সরকার নতুন ৬৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২১, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সরকার নতুন ৬৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে

দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সরকার নতুন ৬৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে

দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন চাহিদার তুলনায় কম। ২০২৪–২৫ অর্থবছরে দেশের দুধ উৎপাদন প্রায় ১৩.০৭৪ মিলিয়ন মেট্রিক টন হলেও চাহিদা ১৫.৬৬৮ মিলিয়ন মেট্রিক টন। ফলে ২.৬ মিলিয়ন টনের ঘাটতি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন ২৫০ মিলি লিটার দুধ গ্রহণের সুপারিশ করলেও বাংলাদেশে মাথাপিছু দৈনিক ভোগ মাত্র ৩৪.১ গ্রাম।

এই ঘাটতি দূর করতে সরকার ‘দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য প্রুভেন বুল উৎপাদন’ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্প হাতে নিয়েছে। এর বাজেট ৬৯ কোটি টাকা। প্রকল্পটি ২০২৫–২৬ অর্থবছর থেকে বাস্তবায়ন করা হবে। প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) যৌথভাবে ১৮ জেলার ৯৩টি উপজেলায় এটি পরিচালনা করবে।

প্রকল্পের আওতায় দেশি-ফ্রাইজিয়ান, দেশি-সাহিওয়াল ক্রস, লাল চট্টগ্রাম, পাবনা, মুন্সীগঞ্জ ও উত্তরবঙ্গের ধূসর জাতের ৪০০টি ষাঁড় বাছুরের মধ্য থেকে সর্বোচ্চ কর্মক্ষমতা অনুযায়ী ২০০টি বাছাই করা হবে। এসব ষাঁড়ের বীর্য সংগ্রহ ও প্রজনন মান যাচাই করে সেরা ষাঁড়কে ‘প্রুভেন বুল’ হিসেবে ঘোষণা করা হবে।

প্রকল্পে ৩৪,৩৭৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৭,৫০০ জন উচ্চ ফলনশীল গাভীর মালিক ‘এলিট কাউ’ কর্মসূচির আওতায় প্রণোদনা পাবেন। কৃষকদের বীর্য প্রচার, টিকা, ওষুধ ও খাদ্য সরবরাহ করা হবে। প্রকল্প পরিচালক ড. এম মোস্তাফিজুর রহমান জানান, এই উদ্যোগ দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন মান উন্নয়নে সহায়তা করবে।

চিকিৎসকরা বলছেন, দুধ হাড় ও দাঁতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম দুধে ক্যালসিয়ামের পরিমাণ ৯৫০ মিলিগ্রাম, যা ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে সহজে শোষিত হয়। তবে দেশে মোট উৎপাদিত দুধের মাত্র ৭ শতাংশ বড় প্রতিষ্ঠানগুলো প্রক্রিয়াজাত করে। চাহিদার বড় অংশ বিদেশি গুঁড়া দুধ দ্বারা পূরণ হয়।

বিশ্লেষকরা মনে করেন, দেশি উৎপাদন প্রতিযোগিতার যোগ্য করতে সরকারকে দুধ ও দুগ্ধ খাতে বিশেষ পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ শিল্প ও উচ্চ ফলনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
১৪৯ মিলিয়ন লগইন তথ্য ফাঁস অনলাইন নিরাপত্তায় বড় সতর্কবার্তা

১৪৯ মিলিয়ন লগইন তথ্য ফাঁস অনলাইন নিরাপত্তায় বড় সতর্কবার্তা

হাতিয়ায় নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

হাতিয়ায় নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

মালদ্বীপে অনুষ্ঠিত ‘ভারা এক্সপো ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ, শিক্ষাক্ষেত্রে প্রশংসা ফার্স্ট লেডির

মালদ্বীপে অনুষ্ঠিত ‘ভারা এক্সপো ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ, শিক্ষাক্ষেত্রে প্রশংসা ফার্স্ট লেডির

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোয় ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলীর মামলা

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোয় ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের সাবেক প্রকৌশলীর মামলা

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (১৭ এপ্রিল, ২০২৫)

আজকের আবহাওয়া (৬ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২২ এপ্রিল, ২০২৫)

আজকের খেলা: ৬ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ১ মার্চ, ২০২৬

আকিজ পাইপসে সেলস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯৬ জন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪ জন ভর্তি