বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| সন্ধ্যা ৭:২৮

দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি জরুরি: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

প্রতিবেদক
staffreporter
জুলাই ৬, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি জরুরি: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি জরুরি: প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নের স্বার্থে দেশে দুধের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, “খামারিরা অত্যন্ত পরিশ্রম করে গরু পালন করছেন, অথচ তারা একদিকে যেমন ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থার টেকসই সমাধানে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর অধীনে পোতাজিয়া ডেইরি পিজিতে আয়োজিত ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “বাংলাদেশের একক জেলা হিসেবে সিরাজগঞ্জে যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এখানকার খামারিদের আন্তরিক প্রচেষ্টাই এই সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে।” তিনি জানান, খামারিদের দুধ বিপণনে সুবিধা দিতে সিরাজগঞ্জে একটি দুধ সংগ্রহকেন্দ্র (চিলিং সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে ঘাসভিত্তিক খাদ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, “খামারিরা যদি নিজ নিজ জায়গায় ঘাসের চাষ বাড়ান, তাহলে খাদ্য খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এতে খামারগুলো লাভজনক হবে।”

তিনি আরও জানান, গরুর খুরা রোগ প্রতিরোধে দেশের চারটি জেলার মতো সিরাজগঞ্জেও ভ্যাকসিন কার্যক্রম চালু করা হয়েছে। এই উদ্যোগ খামারিদের রোগজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং সামগ্রিকভাবে দুধ উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
হজ পালনে গিয়ে একচল্লিশ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুহজ পালনে গিয়ে একচল্লিশ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ পালনে গিয়ে একচল্লিশ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুহজ পালনে গিয়ে একচল্লিশ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৪ অক্টোবর, ২০২৫)

ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে পৃথক অভিযানে দেড় কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে পৃথক অভিযানে দেড় কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলা

অতিরিক্ত লবণ সেবনে বাংলাদেশে বাড়ছে হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি

অতিরিক্ত লবণ সেবনে বাংলাদেশে বাড়ছে হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি

আজকের মূদ্রার হার (১৬ ডিসেম্বর, ২০২৪)

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে: মাহফুজ আলম

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে: মাহফুজ আলম

এসিআই-তে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ

এসিআই মটরসের ১৪ জেলায় নিয়োগ, আবেদন শেষ ২০ মে

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৪ সেপ্টেম্বর, ২০২৫)