দুদক চেয়ারম্যান: দুর্নীতি তদন্তে অযাচিত চাপ দিলে নাম প্রকাশ করা হবে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি তদন্ত বা অনুসন্ধানকে বাধাগ্রস্ত করার জন্য আগামীতে কেউ যদি অযাচিত চাপ প্রয়োগ করে, তাদের নাম প্রকাশ করা হবে। মঙ্গলবার দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান আরও বলেন, দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং নাম ফাঁস করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।
মন্তব্য করুন


















