বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ২:৩১

দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৩, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি

দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর অবশেষে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি। নিজের সিনিয়র আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরোটা সময়ে কখনো থ্রি লায়নদের সামনে পড়েননি এই আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে এসে অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ—সব মিলিয়ে এবারই প্রথম ইংলিশদের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

অথচ আন্তর্জাতিক ক্যারিয়ারের একেবারে শুরুতেই, অর্থাৎ ২০০৫ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ ছিল মেসির। কিন্তু হাঙ্গেরির বিপক্ষে অভিষেক ম্যাচে বদলি নামার মাত্র ৪৩ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখায় ম্যাচ নিষেধাজ্ঞার কারণে সেবার তার ইংলিশদের বিপক্ষে খেলা হয়নি। মাইকেল ওয়েনের জোড়া গোলে ওই প্রীতি ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত এই দুই পরাশক্তি পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২ সালের প্রথম দেখায় এবং ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা গোল’-এর ওপর ভর করে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নেয় আর্জেন্টিনা। পরে ১৯৯৮ সালের বিশ্বকাপে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।

সর্বশেষ ২০০২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। ২০০৫ সালের ওই প্রীতি ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল আর কোনো ম্যাচে মুখোমুখি হয়নি, যার ফলে দীর্ঘ ২১ বছর পর ফুটবলপ্রেমীরা আবার এই ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি