সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬| সকাল ১০:১৯

দীর্ঘ সময় ডেস্কে বসে থাকলে হৃদরোগের ঝুঁকি কমাতে খাবার এবং পানীয়ের টিপস

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
দীর্ঘ সময় ডেস্কে বসে থাকলে হৃদরোগের ঝুঁকি কমাতে খাবার এবং পানীয়ের টিপস

দীর্ঘ সময় ডেস্কে বসে থাকলে হৃদরোগের ঝুঁকি কমাতে খাবার এবং পানীয়ের টিপস

যদি দিনের বেশির ভাগ সময় ডেস্কে বসে কাজ করতে হয়, তবে হৃদরোগের ঝুঁকির দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, উচ্চ রক্তচাপ বাড়ে এবং হৃদপিণ্ডের ওপর চাপ বেড়ে যায়। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, কিছু সহজ খাদ্য ও পানীয়ের অভ্যাস হৃদরোগ প্রতিরোধে সাহায্য করতে পারে।

গ্রিন টি ও ব্ল্যাক টি: এই চায়ে থাকা ফ্ল্যাভানল রক্তনালী শিথিল করতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে, যা হৃদপিণ্ডের ওপর চাপ কমায়। নিয়মিত চা পানকারীদের রক্তনালীর স্বাস্থ্য ভালো থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

কোকো এবং ডার্ক চকলেট: কোকোতে থাকা ফ্ল্যাভানল শরীরে অতিরিক্ত নাইট্রিক অক্সাইড তৈরি করতে সহায়তা করে, যা রক্তনালী প্রশস্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। কমপক্ষে ৭০ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেট খেলে মিষ্টি খাওয়ার ইচ্ছে কমানোর পাশাপাশি এই সুবিধা পাওয়া যায়।

আপেল: আপেলে থাকা কোয়ারসেটিন এবং ক্যাটেচিন ধমনীর স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করে এবং প্রদাহ কমায়। নিয়মিত আপেল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

বেরি: ব্লুবেরি, স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরিতে থাকা ফ্ল্যাভানল রক্তনালীর ক্ষতি প্রতিরোধ করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। ডেস্কে দীর্ঘসময় কাজ করা মানুষদের জন্য এটি খুবই উপকারী।

আঙুর: বিশেষ করে কালো চামড়ার আঙুরে থাকা ফ্ল্যাভানল নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় এবং ধমনীর নমনীয়তা উন্নত করে। দীর্ঘ সময় বসে কাজ করলে লাল ও কালো আঙুর খাওয়ার অভ্যাস হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রস্তাব ইসরায়েলি সাবেক সামরিক কর্মকর্তার

আজকের নামাজের সময়সূচি (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৮ আগস্ট, ২০২৫)

টিউলিপ সিদ্দিকের চিঠি নিয়ে বিতর্ক, সরকার বলছে কিছুই পায়নি

টিউলিপ সিদ্দিকের চিঠি নিয়ে বিতর্ক, সরকার বলছে কিছুই পায়নি

আজকের আবহাওয়া (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৯ মার্চ, ২০২৫)

আফগানিস্তানে তালেবানের ভেতরে দ্বন্দ্ব প্রকট, দুই শিবিরে বিভক্ত গোষ্ঠী

আফগানিস্তানে তালেবানের ভেতরে দ্বন্দ্ব প্রকট, দুই শিবিরে বিভক্ত গোষ্ঠী

ঢাকা থেকে সাড়ে ৩ ঘণ্টায় যাওয়া যাবে বেনাপোল, ট্রেন চালু ২ ডিসেম্বর

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ( মুনা )

মুনার নিউইয়র্ক সাউথ জোনের উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ এডুকেশন সেশন ২০২৫ সম্পন্ন।

বাংলাদেশ থেকে ৪টি খাতে দক্ষ কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশ থেকে ৪টি খাতে দক্ষ কর্মী নিতে চায় কাতার

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১ জানুয়ারি, ২০২৫)

মিয়ানমারে উৎসবস্থলে সামরিক হামলায় অন্তত ৪০ নিহত

মিয়ানমারে উৎসবস্থলে সামরিক হামলায় অন্তত ৪০ নিহত