শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:৪৩

দীপাবলির আনন্দ থেকে দূরে দিলজিৎ দোসাঞ্জ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
দীপাবলির আনন্দ থেকে দূরে দিলজিৎ দোসাঞ্জ

দীপাবলির আনন্দ থেকে দূরে দিলজিৎ দোসাঞ্জ

ভারতে আলোর উৎসব দীপাবলি উদযাপন হচ্ছে নানা জাঁকজমকপূর্ণ আয়োজনে, নতুন পোশাক ও পার্টির মাধ্যমে। তবে বলিউড ও পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ এই উৎসবের থেকে দূরে থাকেন। সম্প্রতি তার ইনস্টাগ্রাম পেজ ‘টিম দিলজিৎ গ্লোবাল’-এ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি দীপাবলির আলো ও আতশবাজি আগে ভালোবাসলেও এখন তার ভয় আছে বলে জানিয়েছেন।

ভিডিওতে দিলজিৎ বলেন, “আগে আমি প্রচুর আতশবাজি ফাটাতাম। দীপাবলি ছিল আমার প্রিয় উৎসব। কিন্তু যখন আমি পরিবারের থেকে আলাদা হয়ে যাই, তখন আর উদযাপন করতে পারি না। সত্যিই খুব কষ্ট হতো।” তিনি জানান, ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদের পর ১১ বছর বয়সে লুধিয়ানার এক আত্মীয়ের বাড়িতে পড়াশোনার জন্য চলে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে কমে যায় এবং তিনি একা থাকতে শুরু করেন।

দিলজিৎ এক ছোট ঘরে একা থাকতেন, যেখানে টিভি বা মোবাইল ফোন ছিল না। স্কুলের পাশাপাশি স্থানীয় অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন এবং ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেন। দীপাবলির আলো ও উৎসবের মধ্যে নিজের কষ্টের স্মৃতিই তাকে এখন উৎসবের আনন্দ থেকে দূরে রাখছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি