রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:৩৯

দিল্লিতে বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হলেও অমীমাংসিত মূল সংকটগুলো

প্রতিবেদক
staffreporter
জুন ১৩, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
দিল্লিতে বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হলেও অমীমাংসিত মূল সংকটগুলো

দিল্লিতে বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হলেও অমীমাংসিত মূল সংকটগুলো

নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ৫৭তম সীমান্ত সম্মেলন কোনো কার্যকর সমাধান ছাড়াই বৃহস্পতিবার শেষ হয়েছে। সীমান্ত হত্যা, পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে অবকাঠামো নির্মাণ এবং অভিন্ন নদীর পানি ব্যবহারের মতো ঢাকার উত্থাপিত প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দেওয়ায় নাখোশ ঢাকা। এমনকি দুদেশের অমিল স্পষ্ট হওয়ায় এবার ঐতিহ্যগত প্রথা ভেঙে কোনো যৌথ সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়নি, যা সীমান্ত কূটনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা।

সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে বড় উদ্বেগ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার দাবি জানানো হলেও, বিএসএফের পক্ষ থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধের কোনো বাধ্যতামূলক প্রতিশ্রুতি আসেনি। বরং আত্মরক্ষা ও অপরাধ দমনের চেনা সাফাই গেয়ে ভারতের পক্ষ থেকে এই পাশবিকতাকে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। একই অবস্থা সাম্প্রতিক সময়ে উত্তাপ ছড়ানো পুশইন ইস্যু নিয়েও। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর থেকে ভারতীয় পুশইনের যে আগ্রাসন চলছে, তা বন্ধে কোনো যৌথ যাচাই ব্যবস্থা বা সুনির্দিষ্ট কাঠামো গঠনে রাজি হয়নি দিল্লি।

এছাড়া পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর ভারতীয় ভূখণ্ডে অবস্থান এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের ১৫০ গজের ভেতর বিএসএফের ৩৯টি অবৈধ অবকাঠামো নির্মাণের বিষয়েও কোনো স্পষ্ট গ্যারান্টি মেলেনি। কুশিয়ারার পানি ও রহিমপুর খাল খনন সংক্রান্ত কৃষকদের সেচ সমস্যাকেও দীর্ঘমেয়াদি আমলাতান্ত্রিক জটিলতায় ঠেলে দেওয়া হয়েছে। চারদিনের এই বৈঠক শেষে কাগজে-কলমে শান্তি ও সহযোগিতার কূটনৈতিক নীতিকথা বলা হলেও, ঢাকার নীতিনির্ধারকদের মতে, সীমান্তবাসীর প্রত্যাশিত মূল সমাধানগুলো এবারও আলোচনার টেবিলের আড়ালেই রয়ে গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের আচরণে বৈষম্যের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের আচরণে বৈষম্যের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২ মার্চ, ২০২৫)

আজকের আবহাওয়া (৯ নভেম্বর, ২০২৬)

আজকের আবহাওয়া (২৭ জুন, ২০২৫)

দুর্বল শাসন কাঠামোকে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ হিসেবে দেখলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

দুর্বল শাসন কাঠামোকে বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ হিসেবে দেখলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

শাহরুখ ও আল্লু অর্জুনকে এক ছবিতে দেখতে চান বিজয় দেবেরাকোন্ডা

শাহরুখ ও আল্লু অর্জুনকে এক ছবিতে দেখতে চান বিজয় দেবেরাকোন্ডা

রাজনীতিতে আগ্রহ নেই, বই লেখার পরিকল্পনা শফিকুল আলমের

রাজনীতিতে আগ্রহ নেই, বই লেখার পরিকল্পনা শফিকুল আলমের

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (৬ অক্টোবর, ২০২৫)

পুরস্কার অনুষ্ঠানে মেজাজ হারালেন শাহরুখ খান

পুরস্কার অনুষ্ঠানে মেজাজ হারালেন শাহরুখ খান

এসিআই মোটরস লিমিটেডে জেনারেল ম্যানেজার পদে বিশাল নিয়োগ সুযোগ

এসিআই মোটরসে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি