শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১২:১৪

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১১৬

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১১৬

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ১১৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত অন্তত ১১৬ জনের প্রাণহানি ঘটেছে। থাইল্যান্ডে বন্যায় সহায়তাকারী দল ড্রোন ব্যবহার করে বন্যায় বিচ্ছিন্ন লোকজনের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছে এবং হেলিকপ্টারে করে ছাদে আটকা পড়া লোকজনের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ের পর সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। সুমাত্রা দ্বীপে উদ্ধারকর্মীরা তিনটি প্রদেশে ভূমিধস ও বন্যায় বিচ্ছিন্ন লোকজনের কাছে পৌঁছানোর জন্য লড়াই করছেন। দক্ষিণ থাইল্যান্ডের ৯টি প্রদেশ টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে, সেখানে প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

থাইল্যান্ড উদ্ধার প্রচেষ্টায় নৌবাহিনীর বিমানবাহী রণতরী, হেলিকপ্টার ও নৌকা মোতায়েন করেছে। হাট ইয়াই শহরে পানি নামতে শুরু করেছে, যা যোগাযোগ পুনঃস্থাপন ও জরুরি সেবা চালু করতে সহায়ক হবে।

মালয়েশিয়ার সাতটি অঙ্গরাজ্যেও বন্যা দেখা দিয়েছে, দেশটিতে অন্তত দু’জন নিহত ও ৩৪ হাজারেরও বেশি মানুষ আশ্রয় শিবিরে গিয়েছে। সুমাত্রার ৬ কোটি মানুষের দ্বীপে ট্রপিক্যাল সাইক্লোনের আঘাতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস হয়েছে, সেখানে কমপক্ষে ১০০ জন নিখোঁজ। বিদ্যুৎ বিভ্রাট ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই চরম বৈরী আবহাওয়া ফিলিপাইনের টাইফুন কোটো ও মালাক্কা প্রণালিতে সাইক্লোন সেনইয়ারের সক্রিয় সিস্টেমের পারস্পরিক প্রভাবে হতে পারে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
পিকে হালদারের সহযোগীর ২২ কোটি টাকা আত্মসাতের তদন্তে দুদকের নথি তলব

পিকে হালদারের সহযোগীর ২২ কোটি টাকা আত্মসাতের তদন্তে দুদকের নথি তলব

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের তীব্র ক্ষোভ এবং নিন্দা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের তীব্র ক্ষোভ এবং নিন্দা

আজকের খেলা: ১৫ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন

ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন

হামাস আরও চার নারী জিম্মিকে মুক্তি দেবে: বাইডেন

হামাস আরও চার নারী জিম্মিকে মুক্তি দেবে: বাইডেন

ভারত-পাকিস্তান ম্যাচে কড়া নিরাপত্তার আয়োজন করছে শ্রীলঙ্কা

ভারত-পাকিস্তান ম্যাচে কড়া নিরাপত্তার আয়োজন করছে শ্রীলঙ্কা

কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় জামায়াত আমীরের গভীর শোক ও সমবেদনা

কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় জামায়াত আমীরের গভীর শোক ও সমবেদনা

ইরানকে হামলার অনুমোদন দিলেন ট্রাম্প, চূড়ান্ত সিদ্ধান্তে সময় নিচ্ছেন

ইরানকে হামলার অনুমোদন দিলেন ট্রাম্প, চূড়ান্ত সিদ্ধান্তে সময় নিচ্ছেন

কুয়েত ও বাহরাইনে চালানো সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলাকে আত্মরক্ষামূলক দাবি ইরানের

কুয়েত ও বাহরাইনে চালানো সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলাকে আত্মরক্ষামূলক দাবি ইরানের

আজকের মুদ্রার হার (১৫ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (২০ সেপ্টেম্বর, ২০২৫)